শিকাগো, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সূর্যপৃষ্ঠে অগ্নি উদগীরণের কারণে বিকরিত তেজস্ক্রিয় প্রবাহ শনিবার (বাংলাদেশ সময়) নাগাদ পৃথিবীতে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
গত চার বছরের মধ্যে এটিই সূর্যপৃষ্ঠে অগ্নি উদগীরণের সবচেয়ে বড় ঘটনা।
যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা জানান, এ ধরনের ঘটনায় কৃত্রিম উপগ্রহসহ পৃথিবীর টেলিযোগাযোগ ব্যবস্থায় সাময়িক ব্যাঘাত হতে পারে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাতেও কিছুটা সমস্যা হতে পারে।
সূর্যের তেজস্ক্রিয়তা পৃথিবীর বায়ুমণ্ডলে আঘাত হানলে মেরু অঞ্চলের আকাশে অপূর্ব আলোর খেলা দেখা যায়। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন নর্দান লাইটস বা মেরুপ্রভা।
নিউইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের ব্র্যাডি ও হানলন বলেন, সূর্যপৃষ্ঠে আয়নিত গ্যাসের দহন প্রক্রিয়া মোটামুটি ১১ বছরের একটি চক্র মেনে চলে। আর এই চক্র বদলের সময়ই অগ্নি উদগীরণের ঘটনা বেশি ঘটে। এ সময় বিপুল পরিমাণ আয়নিত কণা ও তেজস্ক্রীয় প্রবাহ সূর্যপৃষ্ঠ থেকে সৌরজগতের প্রান্তের দিকে ছুটে যায়।
সা
bdnews24