২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনের রাজকীয় বিয়েতে নিমন্ত্রণ পাওয়ার দাবিতে অনশন

প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ পাওয়ার দাবিতে মেক্সিকোর ব্রিটিশ দূতাবাসের সামনে অনশন করছে এক কিশোরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 09:09 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

মেক্সিকো সিটি, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ পাওয়ার দাবিতে মেক্সিকোর ব্রিটিশ দূতাবাসের সামনে অনশন করছে এক কিশোরী। ১৯ বছর বয়সী এস্টিব্যালিস শ্যাভেজ দূতাবাসের ফটকের কাছে একটি নীল তাঁবুতে বসবাস করছেন। তিনি জানান গত আট দিনে তিনি পানি ছাড়া আর কিছুই খাননি। "আমাকে রাজকীয় বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বঞ্চিত করে তারা কি আমার মৃত্যু দেখতে চায়"- এই কথাগুলো পোস্টারে লিখে দূতাবাসের প্রবেশ পথের কাছে অনশন করছে শ্যাভেজ। প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের একটি হাসোজ্জ্বল ছবির নিচে অন্য একটি ব্যানারে শ্যাভেজ লিখেছে "এটা আমার একমাত্র স্বপ্ন"। আগামী এপ্রিলের ২৯ তারিখে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে এই যুগলের বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে। শ্যাভেজের এই অনশনের ব্যাপারে দূতাবাস থেকে এখনো কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। শ্যাভেজ উল্লেখ করেন তার মা ডায়ানার ভক্ত ছিলেন। তার জন্মের সময় মা মারা যান। এ জন্য তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি অবশ্যই প্রিন্স উইলিয়ামের বিয়ের অনুষ্ঠানে অংশ নেবেন। শ্যাভেজ আরো বলেন "ব্রিটিশ দূতাবাস ইচ্ছে করলেই এ ব্যাপারে ব্রিটেনে কথা বলতে পারে। কিন্তু তারা তা করছে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি সে অনুষ্ঠানে যেতে পারছি না আমি অনশন চালিয়ে যাব" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/সিআর/১৫০০ ঘ.