ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আমাজনে ছড়িয়ে পড়া দূষিত তেল অপসারণ করে বনাঞ্চলকে দূষণমুক্ত করতে শেভরনকে আট শ' ৬০ কোটি ডলার তিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ইকুয়েডরের একটি আদালত।
পরিবেশ দূষণ সংক্রান্ত মামলায় এটিই সর্বোচ্চ তিপূরণের নির্দেশ।
সোমবার 'ওয়াল স্ট্রিট জার্নাল' প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ভিত্তিক তেল কোম্পানি শেভরন কর্তৃপ পরিবেশ দূষণের জন্য আগামী ১৫ দিনের মধ্যে প্রকাশ্যে মা না চাইলে রায়ে উল্লেখ করা অর্থের দ্বিগুণ তিপূরণ দিতে হবে তাদের।
১৯৭২ থেকে ১৯৯২ সাল পর্যন্ত আমাজনের নদী ও ভূমিতে হাজার হাজার কোটি গ্যালন দূষিত বর্জ্য ফেলে তেল কোম্পানি টেক্সাকো। ২০০১ সালে এই কোম্পানিটির মালিকানা লাভ করে শেভরন।
দূষণে ওই অঞ্চলে ফসল ধ্বংস, প্রাণীর মৃত্যু ও স্থানীয়দের মধ্যে ক্যান্সার ছড়িয়েছে বলে দাবি করে আসছে পরিবেশবাদীরা।
তবে দূষণের জন্য কোনো তিপূরণ দিতে রাজি নয় শেভরন। ইকুয়েডরে তাদের কোনো সম্পদ নেই। তাছাড়া এ মামলায় অন্য কোনো দেশে তাদের সম্পদ জব্দ করার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছে শেভরন কর্তৃপ। অন্যান্য বহুজাতিক কোম্পনিগুলো এ মামলাটিকে গভীরভাবে পর্যবেণ করছে।
কোনো তিপূরণ না দেওয়ার এবং মা না চাওয়ার ঘোষণা দিয়ে আদালতের ওই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে শেভরন।
ইকুয়েডরের আইনে ওই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে কোনো আপিলের নিস্পত্তি হওয়ার আগে কোনো তিপূরণ দিতে হবে না কোম্পানিটিকে। তাছাড়া ওই ঘটনায় কোনো তিপূরণ দেওয়ার হাত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রের আদালতকেও ব্যবহারের চেষ্টা করছে শেভরন।
শেভরনের মুখপাত্র কেট রবার্টসন ওই রায়কে ইঙ্গিত করে বলেন, "আমরা মনে করি এটা আইনসম্মত ও বাস্তবায়নযোগ্য হবে না।"
এ রায় বৈজ্ঞানিক তথ্য-প্রমাণের সঙ্গে সাংঘর্ষিক বলেও দাবি করেন তিনি।
তবে পরিবেশ দূষণে টেক্সাকোর ভূমিকা নিয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে জানিয়েছে তিগ্রস্তরা।
তিপূরণ আদায়ের যে কোনো প্রচেষ্টা স্থগিত করতে শেভরনের একটি আবেদন গত সপ্তাহে প্রাথমিকভাবে মঞ্জুর করে হগের আন্তর্জাতিক সালিসী পরিষদ। মামলাটির বিষয়ে তাদের রায় দেওয়ার আগে দেশে ও বিদেশে শেভরনের বিরুদ্ধে যে কোনো পদপে নেওয়া থেকে বিরত থাকতে ইকুয়েডরকে নির্দেশ দিয়েছে ওই পরিষদ।
গতবছর মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণের ফলে সৃষ্ট পরিবেশ দূষণের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সরাসরি হস্েেতপ দুই হাজার কোটি ডলার তিপূরণ দিতে বাধ্য হয় ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২৪৪ঘ.
bdnews24