২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে বিক্ষোভকারীদেরকে সেনাবাহিনীর আল্টিমেটাম

মিশরের সেনাবাহিনী সোমবার তাহরির স্কয়ারের বিক্ষোভকারীদের আল্টিমেটাম দিয়ে বলেছে, তারা স্কয়ার ছেড়ে ঘরে ফিরে গিয়ে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সহায়তা না করলে গ্রেপ্তারের মুখে পড়বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

কায়রো, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিশরের সেনাবাহিনী সোমবার তাহরির স্কয়ারের বিক্ষোভকারীদের আল্টিমেটাম দিয়ে বলেছে, তারা স্কয়ার ছেড়ে ঘরে ফিরে গিয়ে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সহায়তা না করলে গ্রেপ্তারের মুখে পড়বে। রোববার সেনাদের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি হয়। সেনারা কায়রো স্কয়ারে যানবাহন চলাচল স্বাভাবিক করতে বিক্ষোভকারীদের সরাতে চাইলে হাতাহতির ঘটনা ঘটে। বেসামরিক শাসন ও অবাধ গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিছু বিক্ষোভকারী তাহরির স্কয়ার ছেড়ে যেতে নারাজ। ইয়াহিয়া নামের এক বিক্ষোভকারী রয়টার্সকে বলেন, মিলিটারি পুলিশ তাদের ঘিরে রেখেছে এবং এক উর্ধ্বতন সেনা কর্মকর্তা এক ঘন্টার মধ্যে স্কয়ার খালি করার নির্দেশ দিয়েছেন। অন্যথায় তাদের গ্রেপ্তার করা হবে বলে জানানো হয়েছে। ইয়াহিয়া আরো জানান, "এখন আর আধ ঘন্টার মত সময় আছে। কি করা যায় তা নিয়ে আমরা আলোচনা করছি।" বিক্ষোভকারীদের নেতারা জানান, আমূল সংস্কার না হলে মিশরবাসী তাদের দাবি নিয়ে আবার বিক্ষোভে নামবে। বিক্ষোভকারীরা আগামী শুক্রবার বিশাল এক 'বিজয় মিছিল' করে বিপ্ল