২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাসির হত্যাকাণ্ড: কাদরির বিরুদ্ধে অভিযোগ গঠন

পাঞ্জাবের গভর্নর সালমান তাসির হত্যা মামলায় দেহরী মুমতাজ কাদরিকে সোমবার অভিযুক্ত করেছে পাকিস্তানের আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

পাকিস্তান, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাঞ্জাবের গভর্নর সালমান তাসির হত্যা মামলায় দেহরী মুমতাজ কাদরিকে সোমবার অভিযুক্ত করেছে পাকিস্তানের আদালত। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আইনজীবী রয়টার্সকে বলেছেন, "কাদরির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। পরবর্তী শুনানিতে তার বিরুদ্ধে তথ্যপ্রমাণ হাজির করার আদেশ দিয়েছে আদালত।" নিহত গভর্নর সালমান তাসিরের দেহরী ছিলেন কাদরি। দেশে ব্ল্যাসফেমি আইনের বিরুদ্ধে কথা বলায় কাদরি ৪ জানুয়ারি প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেন। এ হত্যার কথা স্বীকারও করেছেন কাদরি। তার বিরুদ্ধে খুন ও সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছে। কাদরির অভিযোগের পরবর্তী শুনানি হবে ২৬ ফেব্র"য়ারি। ওইদিন তার বিরুদ্ধে তথ্যপ্রমাণ এবং সাী আদালতে হাজির করা হবে। কাদরির আইনজীবী মালিক মোহম্মদ রফিক খান একথা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৯ ঘ.