২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে হোটেলে আত্মঘাতী হামলায় নিহত ৩

আফগানিস্তানের রাজধানী কাবুলের শহরতলীতে একটি হোটেলে আত্মঘাতী হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো কয়েকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 01:22 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

কাবুল, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- আফগানিস্তানের রাজধানী কাবুলের শহরতলীতে একটি হোটেলে আত্মঘাতী হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো কয়েকজন। আফগান ও পশ্চিমা কর্মকর্তারা একথা বলেছেন। হামলাকারী সাফি ল্যান্ডমার্ক হোটেলের প্রবেশপথে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে তিনজন নিরাপত্তাপ্রহরী নিহত হয়। আহত হয় ২ বেসামরিক নাগরিক। একজন নিখোঁজ রয়েছে। এক পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন। বিস্ফোরণস্থলের কাছাকাছি একটি দোকানও এ হামলায় তিগ্রস্ত হয়েছে। রাস্তায় বোমা হামলাকারীর বিচ্ছিন্ন মাথা পড়ে আছে। এ হামলার ঘটনায় ২য় আরেকজন হামলাকারী জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না পশ্চিমা সামরিক কর্মকর্তারা। এর আগে কাবুলের কূটনৈতিক পাড়ার কাছে একটি সুপারমার্কেটে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়। ওই ঘটনার দু'সপ্তাহ পেরুতে না পেতরুতেই সোমবারের এ হামলা হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৩ ঘ.