২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনে মন্ত্রিসভার পদত্যাগ

ফিলিস্তিনে সোমবার মন্ত্রিসভা পদত্যাগ করেছে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুরোধে এখন নতুন মন্ত্রী নির্বাচন করবেন প্রধানমন্ত্রী সালাম ফায়েদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

রামাল্লাহ, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনে সোমবার মন্ত্রিসভা পদত্যাগ করেছে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুরোধে এখন নতুন মন্ত্রী নির্বাচন করবেন প্রধানমন্ত্রী সালাম ফায়েদ। পরিকল্পনামন্ত্রী আলি জারবাওয়ি বলেছেন, "(আজ) মন্ত্রিসভা পদত্যাগ করেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।" সালাম ফায়েদ এবং আব্বাসের ফাতাহ দলের একাংশ অনেকদিন থেকেই মন্ত্রিসভায় রদবদল দাবি করে আসছিলো। সম্প্রতি মিশরে গণআন্দোলনে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনে আরব বিশ্বজুড়ে সংস্কারের যে হওয়া বইছে তার পরিপ্রেক্ষতেই ফিলিস্তিন এ উদ্যোগ নিলো। আব্বাস নতুন মন্ত্রিসভা গড়তে সালাম ফায়েদকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন ফিলিস্তিনি কর্মকর্তা। আব্বাস এর আগে শনিবার আগামী সেপ্টেম্বরের মধ্যেই প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের সময় নির্ধারণ করেছেন। তবে ফিলিস্তিনি গেরিলা দল হামাস তা প্রত্যাখ্যান করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৬ ঘ.