রামাল্লাহ, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ফিলিস্তিনে সেপ্টেম্বরের আগেই নির্বাচন অনুষ্ঠানের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু সঙ্গে সঙ্গেই তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি গেরিলা দল হামাস।
এতে স্পষ্ট হয়ে উঠেছে ফিলিস্তিনিদের মধ্যকার তীব্র বিরোধ।
আব্বাস মিশরে পরিবর্তনের হাওয়ায় ফিলিস্তিনেও তার পশ্চিম তীরের সরকার এবং গাজার নিয়ন্ত্রণে থাকা হামাসের মধ্যকার বিরোধ দূর করে সবাইকে এক হওয়ার আহ্বানও জানান।
আব্বাসের এক ঊর্ধ্বতন সহযোগী ইয়াসির আবেদ রাব্বো সাংবাদিকদের বলেন, ফিলিস্তিন কর্তৃপ সেপ্টেম্বরের আগেই প্রেসিডেন্ট এবং সরকার নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, "কর্তৃপ সব পকে মতবিরোধ দূরে সরিয়ে রাখার আহ্বান জানাচ্ছে।"
কিন্তু হামাসের মুখপাত্র ফৌজি বারহুম তাৎণিকভাবে এ আহ্বান প্রত্যাখ্যান করে বলেছেন, "পশ্চিমা সমর্থনপুষ্ট আব্বাসের এ ধরনের নির্বাচন ডাকার বৈধতা নেই। হামাস এ নির্বাচনে অংশ নেবে না। বৈধতা দেবে না এবং এর ফলাফলও মেনে নেবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২৩ ঘ.
bdnews24