২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কায়রোয় উত্তেজনা, সঙ্কট নিরসনের উদ্যোগ সেনাবাহিনীর

কায়রোয় শুক্রবার তুমুল বিক্ষোভ কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে সঙ্কট নিরসনের উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। ৩০ বছরের জরুরি অবস্থা তুলে নেওয়াসহ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্র"তি দিয়েছে তারা। কিন্তু সঙ্গে সঙ্গেই তা প্রত্যাখ্যান করেছে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 10:24 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

কায়রো, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)----- কায়রোয় শুক্রবার তুমুল বিক্ষোভ কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে সঙ্কট নিরসনের উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। ৩০ বছরের জরুরি অবস্থা তুলে নেওয়াসহ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্র"তি দিয়েছে তারা। কিন্তু সঙ্গে সঙ্গেই তা প্রত্যাখ্যান করেছে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। সেনাবাহিনীর প্রতিশ্র"তিতে অবিলম্বে মুবারকের পদত্যাগের দাবি পুরণ না হওয়ায় তারা ক্ষেপে উঠেছে । সামরিক বাহিনী পরিস্থিতি শান্ত করার চেষ্টায় শুক্রবার ওই প্রতিশ্র"তি দেয়। বর্তমান পরিস্থিতি শান্ত হলে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে বলে জানায় তারা। সেনাবাহিনীর প্রকাশিত 'ইশতেহার নাম্বার ২' এ চলমান অচলাবস্থার অবসান ঘটার সঙ্গে সঙ্গেই জরুরি অবস্থা তুলে নেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়। প্রেসিডেন্ট মুবারকের ক্ষমতা ভাইস প্রেসিডেন্ট সোলাইমানের হাতে হস্তান্তরের বিষয়টিও সমর্থন করা হয় ইশতেহারে। একইসঙ্গে এতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানসহ সাংবিধানিক পরিবর্তন এবং জাতিকে সুরক্ষার নিশ্চয়তা দেওয়া হয়। এছাড়া, মিশরে জনগণকে শান্ত হয়ে স্বাভাবিক জীবনজাত্রা ফিরিয়ে আনারও আহ্বান জানায় সেনাবাহিনী। সেনাবাহিনী যে অবিলম্বে মুবারকের পদত্যাগের জনদাবির কাছে নতি স্বীকার না করে বিক্ষোভকারীদের ঘরে ফিরিয়ে দিতে চাইছে এ থেকে তা স্পষ্ট। মিশরে দু'সপ্তাহেরও বেশি সময় ধরে লাগাতার বিক্ষোভ-প্রতিবাদের মুখেও প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতায় থাকার সিদ্ধান্ত জানানোয় কায়রোয় উত্তেজনা বেড়েছে। মুবারক পদত্যাগ করছেন না শুনে উত্তেজিত হয়ে ওঠা বিক্ষোভকারীরা শুক্রবার তুমুল বিক্ষোভে নামার উদ্যোগ নিয়েছে। কায়রোর তাহরির চত্বরসহ প্রেসিডেন্ট প্রসাদ এবং টিভি স্টেশনগুলোর বাইরে জড়ো হচ্ছে বিক্ষুব্ধ জনতা। প্রেসিডেন্ট প্রাসাদ এবং রাষ্ট্রীয় টেলিভিশন কেন্দ্রগুলোসহ কয়েকটি স্থানে গণবিক্ষোভ হবে। এ বিক্ষোভে সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে বিক্ষোভকারীরা। অবিলম্বে মুবারকের পদত্যাগের দাবিতে তার প্রসাদের বাইরে অবস্থান নিয়েছে জনতা। 'মুবারক নিপাত যাক' স্লোগান দিচ্ছে তারা। সেনাবাহিনী তাদের হটিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২২ ঘ.