২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই কোরিয়ার আলোচনা ব্যর্থ

উত্তেজনা প্রশমনে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সামরিক আলোচনা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। বুধবার কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বৈঠক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 02:23 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

কোরিয়া, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তেজনা প্রশমনে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সামরিক আলোচনা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। বুধবার কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বৈঠক। দুই কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সিউলে একথা জানিয়েছেন। তিনি বলেন, আলোচনা ব্যর্থ হয়েছে। এমনকি দুপক্ষের মধ্যে পরবর্তী বৈঠকের দিন নির্ধারণ নিয়েও কোনো মতৈক্য হয়নি। দক্ষিণ কোরিয়ার ইয়োনপিয়ং দ্বীপে উত্তরের গোলা হামলার পর উত্তেজনা প্রশমনে মঙ্গলবার প্রথম বৈঠকে বসেন দুই কোরিয়ার সেনা কর্মকর্তারা। এর মধ্য দিয়ে কোরীয় উপদ্বীপে দুপক্ষের মধ্যে উত্তেজনা কমার আশা জেগে উঠেছিলো। কিন্তু আলোচনা ব্যর্থ হওয়ায় অচলাবস্থা অবসানের আশা তিরোহিত হলো। সেইসঙ্গে ব্যাহত হলো উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক আন্তর্জাতিক আলোচনা নতুন করে শুরুর সম্ভাবনাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১২ঘ.