মিলান, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনিকে যৌন কেলেঙ্কারির অভিযোগে অবিলম্বে বিচারের মুখোমুখি হওয়ার অনুরোধ জানিয়ে বুধবার আবেদনপত্র দাখিল করেছেন সরকারি আইনজীবীরা।
এখন আইনজীবীদের এ আবেদন গ্রহণ করে বারলুসকোনিকে অভিযুক্ত করা হবে কিনা সে সিদ্ধান্ত নেবেন বিচারক। এ সিদ্ধান্ত নেওয়ার জন্য বিচারক ৫ দিন সময় পাবেন। তবে প্রয়োজনবোধে সময় বাড়ানোও হতে পারে।
সরকাররি আইনজীবীদের এ আবেদন করার মানে হচ্ছে, তাদের হাতে বারলুসকোনির যৌন কেলেঙ্কারি মামলায় প্রাথমিক শুনানি বাদ দিয়ে সরাসরি বিচার শুরু করার জন্য যথেষ্ট তথ্যপ্রমাণ আছে এটি একরকম নিশ্চিত।
এতে করে বারলুসকোনির ওপর চাপ আরো বাড়বে। বিচারক আবেদনপত্র গ্রহণ করলে কয়েকমাসের মধ্যেই শুরু হয়ে যেতে পারে বিচারকাজ।
নাইট ক্লাবের অপ্রাপ্তবয়স্ক এক নর্তকীর সঙ্গে যৌন সংসর্গ নিয়ে নাজেহাল হচ্ছেন ৭৪ বছর বয়স্ক প্রধানমন্ত্রী বারলুসকোনি।
যৌন সংসর্গের সময় রুবি নামক ওই নর্তকীর বয়স মাত্র ১৭ বছর ছিলো বলে অভিযোগ রয়েছে।
এছাড়াও অর্থের বিনিময়ে আরেক মরোক্কান নর্তকী কারিমাসহ আরো কয়েকজন নারীর সঙ্গেও যৌন সংসর্গের অভিযোগ উঠেছে বারলুসকোনির বিরুদ্ধে। তবে সব অভিযোগই অস্বীকার করে আসছেন বারলুসকোনি।
ইতালিতে নর্তকীদের সঙ্গে সম্পর্ক অপরাধ না হলেও ১৮ বছরের কমবয়সী নারীর সঙ্গে এ ধরনের সম্পর্ক আইনত দণ্ডনীয় অপরাধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪১ ঘ.
bdnews24