২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলদস্যুর কবলে ইতালির তেলবাহী জাহাজ

ভারত মহাসাগরে মঙ্গলবার একটি ইতালীয় তেলবাহী জাহাজ ছিনতাই করেছে জলদস্যুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 12:58 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

রোম, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভারত মহাসাগরে মঙ্গলবার একটি ইতালীয় তেলবাহী জাহাজ ছিনতাই করেছে জলদস্যুরা। ইতালির নৌবাহিনীর এক মুখপাত্র জানান, ভারতীয় উপকূল থেকে ৫০০ মাইল ও সোমালীয় উপকূল থেকে ৮০০ মাইল দূরে স্যাভিনা সেইলন নামের ওই জাহাজটিতে বন্দুক ও রকেট চালিত গ্রেনেড নিয়ে আক্রমণ চালায় জলদস্যুরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টি-পাইরেসি টাস্কফোর্স (ইইউএনএভিএফওআর) জানায়, ছোটো ট্রলারে পাঁচ সদস্যের একটি জলদস্যু দল বন্দুক থেকে গুলি ছুড়ে ও চারটি রকেট চালিত গ্রেনেড ছুড়ে জাহাজটির দখল নিয়েছে। মঙ্গলবার খুব ভোরে জাহাজটি ছিনতাই হয়। জাহাজে ১৭ ভারতীয় এবং ৫ ইতালীয় নাবিক ছিলো। সুদানের বশির অয়েল টার্মিনাল থেকে ছেড়ে আসা জাহাজটি মালয়েশিয়ার পাসির গুদাং বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিলো বলে রয়টার্স জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৫৪ঘ.