কায়রো, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)---- মিশরে সরকারের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের সুনির্দিষ্ট পরিকল্পনা ও সময়সূচি নিয়ে আগানোর নতুন উদ্যোগেও থামছে না আন্দোলন।
মঙ্গলবার প্রেসিডেন্ট হোসনি মুবারকের উদ্ধৃতি দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের আছে বলে জানান ভাইস প্রেসিডেন্ট ওমর সোলাইমান।
তিনি জানান, শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে ক্ষমতা হস্তান্তরের সুনির্দিষ্ট সময় নির্ধারণ করে সুস্পষ্ট একটি রোডম্যাপ নেওয়ার পথে এগুচ্ছে সরকার। আর মুবারকও সংলাপ প্রক্রিয়া এবং জাতীয় স
bdnews24