২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে সেনা বিদ্রোহ, নিহত ৫০

দক্ষিণ সুদানে সেনাবাহিনীর একটি ইউনিটে বিদ্রোহের ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 08:52 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

জুবা, সুদান, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ সুদানে সেনাবাহিনীর একটি ইউনিটে বিদ্রোহের ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। সেনা ইউনিটের দক্ষিণ সুদানি সদস্যরা কেন্দ্রের নির্দেশ অমান্য করে ওই বিদ্রোহ শুরু করে। গণভোটের রায়ে দক্ষিণ সুদানে আলাদা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাকে কেন্দ্র করে চলতে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে এ ঘটনা ঘটলো। সরকারি কর্মকর্তারা রোববার রয়টার্সকে বলেছেন, দক্ষিণ সুদানের আপার নাইল প্রদেশের রাজধানী মাকালালে বৃহস্পতিবার সংঘর্ষ শুরু হয়। শুক্র ও শনিবার সংঘর্ষ পার্শ্ববর্তী শহর মেলুত ও পালোইচে ছড়িয়ে পড়েছে। চার দিনের সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানান কর্মকর্তারা। উত্তর সুদানের আর্মড ফোর্সেস (এসএএফ) ও দক্ষিণ সুদানের পিপলস লিবারেশন আর্মি'র (এসপিএলএ) সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি ইউনিট মাকালালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। এসএএফ'র দক্ষিণ সুদানের সদস্যরা উত্তরে যোগদানের নির্দেশ অমান্য করায় একই বাহিনীর দু'পক্ষের সদস্যদের মধ্যে শুরু হওয়া এই সংঘর্ষ শহরাঞ্চলে ছড়িয়ে পড়েছে। ২০০৫ সালের শান্তিচুক্তি অনুযায়ী গত মাসে অনুষ্ঠিত গণভোটে দক্ষিণ সুদানের স্বাধীনতার পক্ষে প্রায় ৯৯ শতাংশ ভোট পড়েছে। সোমবার ওই গণভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণার কথা রয়েছে। গণভোটের ফল অনুযায়ী আগামী ৯ জুলাই আফ্রিকার নতুনতম দেশ হিসেবে আত্মপ্রকাশ করার কথা দক্ষিণ সুদানের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/১৪৪৭ ঘ.