২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন বারাদি

শান্তিতে নোবেলজয়ী এল বারাদি বলেছেন, মিশরের জনগণ যদি চায় তবে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 08:32 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

কায়রো/ভিয়েনা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শান্তিতে নোবেলজয়ী এল বারাদি বলেছেন, মিশরের জনগণ যদি চায় তবে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন। এর আগে অস্ট্রিয়ার একটি সংবাদপত্রে খবর প্রকাশিত হয়, এল বারাদি মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না। এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে শুক্রবার বারাদি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে তার আগ্রহ ব্যক্ত করেন। আল জাজিরাকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে বারাদি অস্ট্রিয়ার সংবাদপত্রে প্রকাশিক প্রতিবেদন সম্পর্কে বলেন, "এটি সত্য নয়। মিশরের জনগণ যদি পরিবর্তনের এই ধারা চালিয়ে যেতে আমাকে পাশে চায় তবে আমি তাদের হতাশ করবো না।" তবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি হলেই কেবল তিনি নির্বাচনে অংশ নেবেন। এল বারাদি বলেন, "স্বাভাবিক ভাবেই ভবিষ্যতে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। কে নির্বাচনে দাঁড়ালো সেটি এ মুহূর্তে মোটেও গুরুত্বপূর্ণ নয়। কিন্তু জনগণ যদি চায়, অবশ্যই আমাকে তাদের পাশে পাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২৩ঘ.