সানা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ বুধবার বলেছেন, ২০১৩ সালে তার প্রেসিডেন্সির মেয়াদ শেষের পর তিনি আর মেয়াদ বাড়াবেন না। এমনকি তার ছেলেকেও ক্ষমতায় বসাবেন না।
তিউনিসিয়ায় গণবিক্ষোভে প্রেসিডেন্টের পতন এবং মিশরে গণবিক্ষোভে প্রেসিডেন্ট হোসনি মোবারকের গদির টালমাটাল অবস্থা দেখে সালেহ এ অঙ্গীকার করলেন।
পার্লামেন্টের জরুরি অধিবেশনে সালেহ বলেন, "আমি দেশের স্বার্থে এ ছাড় দিচ্ছি। দেশের স্বার্থ ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে।"
তিনি বলেন, "মেয়াদ আর বাড়ানো নয়, কোনো উত্তরাধিকার নয়, আবার প্রেসিডেন্ট পদে দাঁড়ানো নয়।"
প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিরোধীদলের বড় ধরনের একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার আগের দিনই সালেহ এ মন্তব্য করলেন।
তিনি বলেন, "আমি বিরোধীদলকে সব ধরনের বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি বন্ধ করার আহ্বান জানাচ্ছি।"
কিন্তু ইয়েমেনের সবচেয়ে বড় বিরোধীদল সালেহ এর এ বক্তব্যকে স্বাগত জানালেও বিক্ষোভ-মিছিল পরিকল্পনামাফিকই চলবে বলে জানিয়েছে।
উল্লেখ্য, ১৯৭৮ সালে উত্তর ইয়েমেনে ক্ষমতায় আসীন হন প্রেসিডেন্ট সালেহ। ১৯৯০ সালে দক্ষিণ ইয়েমেনের সঙ্গে একীভূত হওয়ার পর সালেহ নতুন রিপাবলিকের প্রেসিডেন্ট হন।
স
bdnews24