চেন্নাই, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের তামিলনাড়– রাজ্যের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় থেইন’র তাণ্ডবে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন।
রাস্তাঘাট, দালানকোঠা ক্ষতিগ্রস্থ হয়েছে এবং বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। দূর্গত এলাকার হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে গেছে।
শনিবার পদুচেরির কর্মকর্তারা ঘূর্ণিঝড়ের এ ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেছেন।
ঘন্টায় ১৩৫ কিলোমিটারেরও বেশি বেগ নিয়ে শুক্রবার তামিলনাড়–র উপকূলে আঘাত হানে থেইন । এ সময় ৫ ফুট উচুঁ জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকা তলিয়ে যায়।
তামিলনাড়–র মুখ্যমন্ত্রী জে. জয়ললিতা জানিয়েছেন, থেইন আঘাত করার আগে উপকূলীয় এলাকার ৬ হাজার গ্রামবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা কুড্ডালোর জেলার কর্মকর্তা ভি আমুথাভাল্লি জানান, নিহতদের অধিকাংশই ঘরবাড়ি ধসে চাপা পড়ে ও বজ্রপাতের আঘাতে নিহত হয়েছেন।
পর্যটন শহর পদুচেরির এক কর্মকর্তা জানান, সেখানে অন্তত সাতজন নিহত হয়েছেন।
ঝড়ে গাছপালা উপড়ে যায় ও উপকূল বরাবর একটি রাস্তার ৪০ কিলোমিটার অংশ নষ্ট হয়। ওই এলাকার আউরোভিল্লি শহরেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
স্থলভাগে পৌঁছে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যায়। এখন এটি একটি নিুচাপে পরিণত হয়েছে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর জানায়। এর প্রভাবে পুরো দক্ষিণ ভারতে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভবনা আছে বলে জানিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএমটি/১৮২৬ ঘ.
bdnews24