২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে বিমান হামলায় নিহত ৩৫

তুরস্কে সেনাবাহিনীর বিমান হামলায় ৩৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 07:34 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

দিয়ারবাকির, তুরস্ক, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কে সেনাবাহিনীর বিমান হামলায় ৩৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বুধবার রাতে ইরাকের সীমান্তবর্তী সিরনাক প্রদেশের উলুদেরে গ্রামের নিকটবর্তী এলাকায় এ হামলা হয়। কুর্দি জঙ্গিদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হলেও নিহতরা সবাই বেসামরিক নাগরিক বলে ক্ষমতাসীন পার্টির পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলেপমেন্ট পার্টির ভাইস প্রেসিডেন্ট হুসেইন সেলিক বলেন, এ ঘটনার জন্য গোয়েন্দা বাহিনীর ব্যর্থতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কুর্দি সমর্থিত পিস অ্যান্ড ডেমোক্র্যাসি পার্টি এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, হামলায় নিহতরা সবাই বেসামরিক নাগরিক এবং তাদের বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে। এরা সিগারেট চোরাকারবারির সঙ্গে জড়িত বলেও উল্লেখ করে তারা। পিস অ্যান্ড ডেমোক্র্যাসি পার্টির নেতা সেলাহাতিন দেমিরতাস বলেন, নিহতদের মধ্যে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রও রয়েছে। ইরাকের সীমান্তবর্তী প্রদেশগুলোর অধিবাসীদের জীবিকা উপার্জনের অন্যতম একটি উপায় হলো চোরাকারবারি। ইরাক থেকে জ্বালানি, সিগারেট ও অন্যান্য দ্রব্যসামগ্রী সীমান্ত পার করে তুরস্কে এনে জীবিকা নির্বাহ করে তারা। উলুদেরের মেয়র ফেহমি ইয়ামান বলেন, “আমরা ৩০টি মৃতদেহ পেয়েছি, সবগুলোই পোড়া। এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। যুদ্ধ বিমান থেকে তাদের ওপর হামলা চালানো হয়।” ওই এলাকায় কুর্দিস্তান ওয়ার্কার্স পাটির্র যোদ্ধাদের বিরূদ্ধে অভিযান চালিয়ে আসছে সেনাবাহিনী। গত অগাস্টে ওই এলাকার এক সেনা তল্ল¬াশি চৌকিতে জঙ্গি হামলায় ২৪ সেনা সদস্য নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/এএইচ/০১৩০ ঘ.