২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল করে ৮০ লাখ ইমেইল পাঠালো নিউ ইয়র্ক টাইমস

বিশেষ ছাড়ের প্রস্তাবসহ বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমস থেকে ভুল করে প্রায় ৮০ লাখ মানুষের কাছে ইমেইলবার্তা পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 09:41 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

নিউ ইয়র্ক, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশেষ ছাড়ের প্রস্তাবসহ বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমস থেকে ভুল করে প্রায় ৮০ লাখ মানুষের কাছে ইমেইলবার্তা পাঠানো হয়েছে। বাড়িতে নিউ ইয়র্ক টাইমস না রাখার চিন্তা করছে এমন প্রায় ৩শ’ গ্রাহকের কাছেই শুধু বিশেষ ছাড়ের প্রস্তাবসহ ওই মেইল যাওয়ার কথা ছিল। তবে ভুল করে মেইলগুলো নিউ ইয়র্ক টাইমসের মার্কেটিং লিস্টে থাকা প্রায় ৮০ লাখ মানুষের কাছে চলে গেছে। এ ঘটনার পর নিউ ইয়র্ক টাইমসের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে সামজিক যোগাযোগ সাইট ফেইসবুক ও টুইটারে আলোচনা হতে থাকে। অবশেষে সংবাদপত্রটির এক মুখপাত্র এ ঘটনাকে মানবিক ভুল বলে জানান। তিনি বলেন, “ইমেইল পাঠানো হ্যাকারদের কাজ নয় এবং কোনো নিরাপত্তা ত্র“টিও নয়। সংবাদপত্রটি বিবৃতিতে জানায়, “নিউ ইয়র্ক টাইমস থেকে একটি ইমেইল পাঠানো হয়েছে। কিছু সংখ্যক গ্রাহকের কাছে মেইল পাঠানোর কথা ছিল। ভুল করে তা নিউ ইয়র্ক টাইমসের তালিকায় থাকা সব ইমেইল অ্যাড্রেসে চলে গেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫৩৪