২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে টাইফুনে মৃতের সংখ্যা ১, ২৪৯

ফিলিপিাইনে দু’দশকের মধ্যে ভয়াবহ টাইফুন ওয়াশি এবং বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জনে। নিখোঁজ হয়েছে ১ হাজার ১শ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 09:57 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ম্যানিলা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপিাইনে দু’দশকের মধ্যে ভয়াবহ টাইফুন ওয়াশি এবং বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জনে। নিখোঁজ হয়েছে ১ হাজার ১শ জন। ফিলিপাইনের বিপর্যয় মোকাবেলা সংস্থার কর্মকর্তারা সোমবার একথা বলেছেন। দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে টাইফুন ওয়াশিতে সৃষ্ট বন্যায় ১ হাজার ৮০ জন নিহত হয়েছে। এর আগে বহু মানুষ নিখোঁজ হওয়ার কথা জানানোর পর এ সংখ্যা ১ হাজারের বেশি বলে জানায় বিপর্যয় মোকাবেলা সংস্থা। হতাহতের ঘটনা বেশিরভাগই ঘটেছে কাগায়ান ডি অরে এবং লিগান শহরে। ওই শহরগুলোতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ধ্বংস হয়েছে ১০ হাজারেরও বেশি বাড়িঘর। বাস্তুচ্যুত হয়েছে ৩ লাখের বেশি মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছে স্কুলে, চার্চে, জিমনেসিয়াম এবং সামরিক ঘাঁটিতে। জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থার প্রধান বেনিটো রামোস বলেছেন, নতুন নিখোঁজদের তালিকা পাওয়ার পর কর্তৃপক্ষ ব্যাপক অনুসন্ধান শুরু করেছে। দুর্যোগপূর্ণ এলাকা থেকে ১শ কিলোমিটার দূরের সৈকতে মৃতদেহ পাওয়া গেছে। রামোস সাংবাদিকদের বলেন, দূর সাগরে অনুসন্ধান কাজের জন্য নৌবাহিনীকে সহায়তা করতে হেলিকপ্টার নামানো হয়েছে। তিনি নিখোঁজের সংখ্যা ১,০৭৯ বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪৯ঘ.