মস্কো, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ায় পুনরায় পার্লামেন্ট নির্বাচনের দাবিতে রাজধানী মস্কোয় অন্তত এক লাখ মানুষ বিক্ষোভ করেছে।
গত ৪ ডিসেম্বর রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী ভাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি জয় লাভ করে। ওই নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করে তা বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে বিক্ষোভ হচ্ছে। এর আগে গত ১০ ডিসেম্বর রাশিয়ায় সোভিয়েত ইউনিয়ন পরবর্তী সময়ের সবচেয়ে বড় বিক্ষোভ হয়।
শনিবার মস্কো ছাড়াও দেশের বেশ কয়েকটি বড় হয়েছে বিক্ষোভ হয়েছে। এতে নতুন মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হতে যাওয়া পুতিনের ওপর ক্রমশ চাপ বাড়ছে।
এদিন মস্কোর সাখরোভ অ্যাভিন্যুয়ে বিক্ষোভকারীরা সমবেত হয়ে ‘পুতিনবিহীন রাশিয়া চাই’ এবং ‘নতুন নির্বাচন, নতুন নির্বাচন’ বলে শ্লে¬াগান দেয়।
ক্রেমলিন থেকে অল্প কয়েক মাইল দূরের এই অ্যাভিন্যুয়ে সমাবেশে বক্তারা রাশিয়ায় পুতিনের ১২ বছর ধরে চলমান আধিপত্যের অবসান চায়।
ঔপনাস্যিক বরিস একুনিন মঞ্চে দাঁড়িয়ে জনতার উদ্দেশে বলেন, “আপনারা কি চান পুতিন আবারো প্রেসিডেন্ট হোক?”
তীব্র ঠাণ্ডা উপেক্ষা করে আসা বিক্ষোভকারীরা শিস বাজিয়ে ও বিদ্রƒপাত্মক কণ্ঠে সমস্বরে বলে উঠে, “না!”
বিক্ষোভকারীরা বলেন, সাখারোভায় অন্তত এক লাখ মানুষ বিক্ষোভ করেছে। তবে পুলিশ বলছে, সেখানে ২৮ হাজার মানুষ অংশ নিয়েছে।
বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকে এই আন্দোলনের প্রতীকে পরিণত হওয়া সাদা ফিতা পরেছিল। অনেকের হাতে ছিলো বেলুন ও পতাকা। রাশিয়ার উদারপন্থী, জাতীয়তাবাদী, নৈরাজ্যবাদী, পরিবেশবাদী ও শহরের যুবকরা সমবেত হয় সেখানে।
আন্দ্রেই চেরনিশোভ (২২) নামের এক শিক্ষার্থী রয়টার্সকে বলেন, “সর্বশেষ বিক্ষোভ ব্যাপক প্রভাব ফেলেছে। আমি চাই অন্যরা আসুক এবং বুঝতে শিক্ষুক যে, তারা তাদের অধিকারের জন্য দাঁড়াতে পারে। আমরা সবাই নির্বাচনের ফল জানি এবং জানি তারা কি পরিমাণ অসৎ।”
বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইতোমধ্যেই দেশে নির্বাচনী সংস্কারের প্রতিশ্র“তি দিয়েছেন। কিন্তু বিরোধীরা তা নাকচ করে পুনরায় পার্লামেন্ট নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২১৪১ ঘ.
bdnews24