২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিবসন দম্পতির বিয়ে বিচ্ছেদ অনুমোদন

হলিউড অভিনেতা মেল গিবসন ও তার স্ত্রী রবিন গিবসনের বিয়ে বিচ্ছেদের আবেদন শুক্রবার অনুমোদন করেছেন এক বিচারক। আগামী ৯ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 08:47 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

লস এঞ্জেলস, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হলিউড অভিনেতা মেল গিবসন ও তার স্ত্রী রবিন গিবসনের বিয়ে বিচ্ছেদের আবেদন শুক্রবার অনুমোদন করেছেন এক বিচারক। আগামী ৯ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। এর মধ্যদিয়ে এই দম্পতির ৩১ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটলো। বিয়ে বিচ্ছেদ হওয়ায় মেল গিবসনের স্ত্রী এখন থেকে তার আগের নাম, রবিন ডেনিস মুর ব্যবহার করবেন। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। ১৯৮০ সালে অস্ট্রেলিয়ায় মেল ও রবিনের বিয়ে হয়। তাদের সাতটি সন্তান রয়েছে। ২০০৬ সালে ক্যালিফোর্নিয়ার মালিবুতে মাতাল অবস্থায় গাড়ি চালানোয় গ্রেপ্তার ও এরপর উল্টোপাল্টা মন্তব্য করে সংবাদপত্রের শিরোনাম হওয়ার পর থেকে এ দম্পতি পৃথক হয়ে যান। এরপর ২০০৯ সালে বিয়ে বহিঃর্ভূত সম্পর্কের অভিযোগ এনে মেলের বিরুদ্ধে বিয়ে বিচ্ছেদের মামলা করেন তার স্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৩৯ ঘ.