২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিটোফেনকে অমর করেছে বধিরতা?

ক্রমান্বয়ে বিটোফেনের বধির হয়ে যাওয়াই খুব সম্ভবত তার সুর সৃষ্টিতে প্রভাব ফেলেছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। এমনটি হলে বধিরতাই জার্মানির বিশ্বখ্যাত সুরস্রষ্টা লুদভিগ ফেন বিটোফেনকে অমর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

লন্ডন, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রমান্বয়ে বিটোফেনের বধির হয়ে যাওয়াই খুব সম্ভবত তার সুর সৃষ্টিতে প্রভাব ফেলেছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। এমনটি হলে বধিরতাই জার্মানির বিশ্বখ্যাত সুরস্রষ্টা লুদভিগ ফেন বিটোফেনকে অমর করেছে। ব্রিটিশ মেডিক্যাল জার্নালে বিজ্ঞানীরা জানিয়েছেন, তার শ্রবণশক্তির যত অবনতি ঘটেছে, তিনি তার সঙ্গীতে তত নিচু ও মধ্যম মাত্রার সুর বেছে নিয়েছেন। বিটোফেনের সঙ্গীত বিশ্লেষণ করে দেখা গেছে, একসময় তিনি পুরোপুরি বধির হয়ে যান। তখন তিনি আবার উচ্চ লয়ের সুর ব্যবহার শুরু করেন। গবেষকরা বলেছেন, বিটোফেনের সঙ্গীতকে সবসময় তিন ভাগে ভাগ করা হয়। এ গবেষণায়ও তার সঙ্গীত বিশ্লে¬ষণ করে ওই তিন ভাগের দেখা মিলেছে। সুর সৃজনের ওপর ভিত্তি করে বিটোফেনের কর্মজীবনকে তিন স্তরে চিহ্নিত করা হয়- প্রাথমিক, মধ্যম ও সর্বশেষ স্তর। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১৭৯৮ থেকে ১৮০০ সালের মধ্যে রচিত বিটোফেনের ১৮ তম সঙ্গীত নিরীক্ষা করে দেখতে পান প্রাথমিক স্তরে সঙ্গীত সৃষ্টিতে তিনি বিভিন্ন মাত্রার উচ্চ লয়ের সুর ব্যবহার করেছেন। এরপর বিটোফেন টিনিটাস নামক শ্রবণ রোগে ভুগেছেন। ১৮০১ সালে ঘনিষ্ঠ দুই বন্ধু ফ্রেঞ্জ ওয়েগেলার ও কার্ল এমেন্ডাকে লেখা চিঠি থেকে এ সমস্যার কথা প্রথম জানা যায়। চিঠিতে তিনি লিখেছিলেন, “মঞ্চে শিল্পীদের অনুসরণ করতে আমাকে বাদ্যদলের খুব কাছাকাছি চলে যেতে হয় এবং এত কাছাকাছি দূরত্বে আমি বাদ্যযন্ত্রের উচ্চ সুর ও শিল্পীর কন্ঠ শুনতে পারি না।” ওই স্তরে (মধ্যম) ১৮১০ সালে রচিত ৭৪ ও ৯৫ তম সঙ্গীতে তিনি উচ্চ লয়ের সুর ব্যবহার ক্রমান্বয়ে কমিয়ে নিচু লয়ের সুরের দিকে ধাবিত হয়েছেন। কিন্তু ১৮২৫ সালে তিনি আবারো উচ্চ লয়ে সংঙ্গীত রচনা শুরু করেন। ওই সময় (সর্বশেষ স্তর) রচিত ১২৭ থেকে ১৩৫ তম সংঙ্গীতগুলো বিশ্লে¬ষণগুলো করে গবেষকরা এমনটিই দেখেছেন এবং ধারণা করা হচ্ছে তখন তিনি পুরোপুরি বধির হয়ে যান। অর্থাৎ, উচ্চ, মাঝারি ও নিচু লয়ের সুর সৃষ্টির ক্ষেত্রে বিটোফেনের শ্রবণ ক্ষমতা প্রভাব ফেলেছে যা তার সুর সৃষ্টির গড়নে এনেছে ভিন্নতা ও স্বাতন্ত্র্য এবং তিনি অমর হয়েছেন সঙ্গীত জগতে। তবে গবেষকরা বলেছেন, তাদের গবেষণা ফলাফলই সর্বশেষ কথা নয়। কারণ, তারা মাত্র কয়েকটি নমুনা নিয়ে কাজ করেছেন। একটি সার্বিক ফলাফল পাওয়ার জন্য বিটোফেনের সব সঙ্গীতেরই নিখুঁত ও পরিপূর্ণ বিশ্লে¬ষণের প্রয়োজন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫৬ঘ.