২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডে আবার ভূমিকম্প

ভূমিকম্প যেনো পিছুই ছাড়ছে না ক্রাইস্টচার্চের। প্রায় ১০ মাস আগে বড় ধরনের এক ভূমিকম্পে অন্তত ২০০ জন নিহত হওয়ার পর শুক্রবার সকালে আবারো কয়েক দফা ভূমিকম্পে কেঁপে ওঠে নিউজিল্যান্ডের এ শহরটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 08:18 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ওয়েলিংটন, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্প যেনো পিছুই ছাড়ছে না ক্রাইস্টচার্চের। প্রায় ১০ মাস আগে বড় ধরনের এক ভূমিকম্পে অন্তত ২০০ জন নিহত হওয়ার পর শুক্রবার সকালে আবারো কয়েক দফা ভূমিকম্পে কেঁপে ওঠে নিউজিল্যান্ডের এ শহরটি। তবে এ ভূমিকম্পের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ক্রাইস্টচার্চ পুলিশ। ভূমিকম্পটি ছিলো ৫ দশমিক ৮ মাত্রার। এর কেন্দ্র ক্রাইস্টচার্চের ২০ কিলোমিটার (১২ মাইল) উত্তরপূর্ব দিকে ছিলো বলে জানিয়েছে নিউজিল্যান্ডের জনপ্রতিরক্ষা বাহিনী। এর পরপরই বেশ কয়েকটি পরাঘাত হয়। এগুলোর মধ্যে একটি ৫ দশমিক ৩ মাত্রার একটি পরাঘাতের পর সুনামি সতর্কতা জারি করা হয়। বড়দিনের মৌসুমে বিভিন্ন শপিং মলে কেনাকাটায় ব্যস্ত মানুষেরা ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসে। শপিংমল ও বাড়িঘর থেকে বেরিয়ে আসা মানুষের ভিড়ে রাস্তাঘাটে স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হয়। ভূমিকম্পে কেউ নিহত না হলেও এসময় শপিং মলে আহত হওয়া এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। এছাড়া সমুদ্রের পাড়ের পাহাড় থেকে খসে পড়া পাথরে আটকে যাওয়া চার ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত ফেব্র“য়ারির বড় ধরনের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া অন্তত দুটি ভবন ভূমিকম্পের সময় ভেঙ্গে পড়ে। ক্ষতিগ্রস্ত ওই ভবন দুটি আগেই খালি করে ফেলা হয়েছিলো। ফেব্র“য়ারির ভূমিকম্পে এ শহরের অন্তত ছয় হাজার বাড়িঘর থেকে বাসিন্দাদের সরিয়ে ফেলা হয়। শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে প্রায় ১৫ হাজার মানুষ। ভূমিকম্পের পরে শহরের আন্তর্জাতিক সতর্কতা হিসেবে বিমান বন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর রানওয়ে ও অন্যান্য অংশ পরীক্ষা শেষ হলেই আবার চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফেব্র“য়ারির আগে ২০১০ সালের সেপ্টেম্বরেও ভূমিকম্প হয় এই শহরটিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪০০ ঘ.