২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়াকে স্থিতিশীল রাখার আহ্বান চীনের

নেতা কিম জং ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়াকে স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোকে আহ্বান জানিয়েছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

সিউল, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- নেতা কিম জং ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়াকে স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোকে আহ্বান জানিয়েছে চীন। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইল মারা যান। তার মৃত্যুতে এখনো শোক করছে উত্তর কোরিয়া। শেষকৃত্য অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। কিমের মৃত্যুর পর তার উত্তরসূরি হিসাবে ইতোমধ্যেই নির্বাচিত হয়েছেন তার তৃতীয় সন্তান কিম জং উন। তবে বিশ্লেষকদের ধারণা, উত্তর কেরিয়া ক্ষমতার এই পরিবর্তন অস্থিতিশীলতায় মোড় নিতে পারে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই উত্তর কোরিয়াকে শান্তির পথে আসার আহ্বান আহ্বান জানিয়েছে এবং এ প্রক্রিয়ায় সহায়তা করার আশ্বাসও দিয়েছে। এরপরপরই চীন দেশটির স্থিতিশীলতা রক্ষা করতে অন্যান্য দেশকে আহ্বান জানালো। উত্তর কোরিয়ার স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি জাপান, এবং দক্ষিণ কোরিয়াকে সহায়তা করার আহ্বান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিচি মঙ্গলবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী কোইচিরো জেম্বাকে বলেছেন, “সব পক্ষের অভিন্ন স্বার্থে কোরিয়া উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা দরকার।” তিনি বলেন, “কোরিয়া উপদ্বীপ এবং এ অঞ্চলে একযোগে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় জাপানের সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫০ঘ.