২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাখালিনে রাশিয়ার ড্রিলিং রিগ ডুবি, নিখোঁজ ৫১

প্রবল ঝড়ে রাশিয়ার পূর্ব উপকূলীয় সাখালিন দ্বীপের কাছে ৬৭ জন ক্রু নিয়ে তেলকূপ খননের একটি রিগ ডুবে গেছে। এ ঘটনায় দুজন ক্রু নিহত হয়েছে, নিখোঁজ রয়েছে ৫১ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 09:31 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

মস্কো, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রবল ঝড়ে রাশিয়ার পূর্ব উপকূলীয় সাখালিন দ্বীপের কাছে ৬৭ জন ক্রু নিয়ে তেলকূপ খননের একটি রিগ ডুবে গেছে। এ ঘটনায় দুজন ক্রু নিহত হয়েছে, নিখোঁজ রয়েছে ৫১ জন। রিগটি টেনে নিয়ে যাওয়ার সময় সাগরে প্রবল ঝড়ে তা উল্টে যেয়ে ডুবে যায় বলে রোববার জানিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা ইউঝনো-সাখালিনস্ক। ‘কোলস্কায়া’ নামের ডুবে যাওয়া ওই রিগের ১৪ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। এসময় মৃত দুজন ক্রুর লাশ উদ্ধার করা হয়। অপর ৫১ জন ক্রুর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় জরুরি মন্ত্রণালয়ের প্রধান তৈমুরাজ কাসায়েভ জানান, কোলাস্কায়া রিগটির প্ল্যাটফর্ম পুরোপুরি ডুবে গেছে। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থাগুলো জানায়, রোববার গ্রিনিচ মানসময় ০২০০ টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা) সাখালিন দ্বীপের ২শ কিলোমিটার দূরে সাগরে এ ঘটনা ঘটে। এ সময় রিগটিকে টাগবোট দিয়ে টেনে রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ডুবে যাওয়ার সময় রিগটি দিয়ে কোনো ড্রিলিং না চলায় এ দূর্ঘটনায় তেল নিঃসরণের আশঙ্কা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। একটি রুশ কোম্পনি রিগটি পরিচালনা করছিলো বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএমটি/১৪৪৬ ঘ.