কায়রো, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের রাজধানী কায়রোয় শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে সেনা পুলিশের সংঘর্ষে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
পার্লামেন্ট ভবনের কাছে বিক্ষোভকারীরা গাড়ি জ্বালিয়ে দিয়ে পুলিশের দিকে পাথর ছুড়ে মারলে পাল্টা জবাবে ফাঁকা গুলি ছুড়ে এবং জলকামান ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
পার্লামেন্ট ভবনের বাইরে অবস্থানরত এক আন্দোলন কর্মী আটক এবং মারধোরের শিকার হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর লোকজন মারমুখী হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অনলাইনে ওই আন্দোলনকর্মী আবদৌদি ইব্রাহিমের ছবি দেখে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানায় প্রায় ৩শ বিক্ষোভকারী। ছবিতে ইব্রাহিমের মুখমণ্ডলে আঘাতের চিহ্ল দেখা গেছে।
এ ঘটনায় পুলিশের সঙ্গে তর্কাতর্কি থেকে পরিস্থিতি সহিংসতায় মোড় নেয় এবং এর জেরে নিরাপত্তা বাহিনী পার্লামেন্ট ভবনের বাইরে বিরোধীদের শিবিরে চড়াও হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। তবে এ ব্যাপারে সরকার পক্ষ থেকে কিছু বলা হয়নি।
মিশরে প্রেসিডেন্ট হোসনি মুবারকের শাসনাবসানের পর গত মাসে শুরু হওয়া পার্লামেন্ট নির্বাচন চলার মধ্যে এটিই সবচেয়ে বড় সহিংসতার ঘটনা।
২৮ মার্চে প্রথম দফা নির্বাচন শেষের পর এ মাসে দ্বীতিয় দফা নির্বাচন শুরুর পরপরই এ সহিংসতার ঘটনায় পরিস্থিতি আবারো উত্তপ্ত হয়ে উঠেছে।
জনগণ প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে আছে। তারা সেনাবাহিনীর হাতে মার খাচ্ছে। সেনাবাহিনী- জনতা দুপক্ষের কারো মধ্যেই আস্থা নেই বলে জানিয়েছেন সাংবাদিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৪ঘ.
bdnews24