২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইসলাম গণতন্ত্রের জন্য হুমকি নয়’

ইসলামসহ অন্যান্য ধর্মগুলো গণতন্ত্রের জন্য হুমকি নয় বলে মন্তব্য করেছেন ইয়েমেনের মানবাধিকারকর্মী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তাওয়াকুল কারমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 01:55 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

অসলো, ১১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসলামসহ অন্যান্য ধর্মগুলো গণতন্ত্রের জন্য হুমকি নয় বলে মন্তব্য করেছেন ইয়েমেনের মানবাধিকারকর্মী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তাওয়াকুল কারমান। তিনি বলেন, “সব ধর্মই গণতন্ত্রকে সমর্থন করে। তারা মানবাধিকার সমর্থন করে, আমরা যে মূল্যবোধগুলো লালন করি এগুলোর সবই সমর্থন করে।” সমস্যা ধর্মে নয়, সমস্যা ধর্মের কিছু অনুসারীদের বিরক্তিকর ব্যাখায় বলে মন্তব্য করেছেন ইসলামপন্থি এ নোবেলজয়ী নারী কারমান। তিনি বলেন, “একমাত্র সমস্যা হচ্ছে ইসলাম, খ্রিস্টান, ইহুদি বা অন্য যে কোন ধর্মের অনুসারীরা যারা এমন আচরণ করে যে, ‘তাদেরটাই একমাত্র ধর্ম’। এদের কারণেই ধর্ম নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।” কয়েকটি পশ্চিমা দেশের আশঙ্কা সত্ত্বেও এ বছর গণঅভ্যুত্থানের মুখে তিউনিসিয়া ও মরোক্কোর নির্বাচনে ইসলামি রাজনৈতিক দলগুলো ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এছাড়া মিশরের বহু-পর্যায়ের পার্লামেন্ট নির্বাচনেও বিপুল ভোটে এগিয়ে আছে ইসলামপন্থি দল ব্রাদারহুড। আরব দেশগুলোতে গণতান্ত্রিক উত্তরণের এ অভ্যুত্থান ‘আরব বসন্ত’ বলে অভিহিত হয়েছে। কারমানকে বলা হয় ‘বিপ্ল¬বের জননী’ যিনি ইয়েমেনের আন্দোলনে মূল ভূমিকা পালন করেছেন। গণআন্দোলনের মুখে দেশটির প্রেসিডেন্ট আলি আব্দুল¬াহ সালেহ গত মাসে পদত্যাগ করতে রাজি হয়েছেন। ইয়েমেনে চলমান গণঅভ্যুত্থান আন্তর্জাতিক মহলে সন্ত্রাসের আখড়া হিসাবে পরিচিতি পাওয়া দেশটির ভাবমূর্তি পরিবর্তন করবে বলে আশা প্রকাশ করেছেন কারমান। ৩২ বছর বয়সী তাওয়াকুল কারমান শনিবার অসলোয় যৌথভাবে ২০১১ সালের নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেছেন। শান্তি পুরস্কারপ্রাপ্ত বাকী দুই জন হলেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন-সারলিফ এবং সেদেশের নারী অধিকারকর্মী লেমা বোয়ি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪৬ঘ.