২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোহানের ছবি ফাঁসে আগাম বাজারে আসছে ‘প্লেবয়’

প্লেবয়’র জন্য তোলা হলিউডের অভিনেত্রী লিন্ডসে লোহানের বিবসনা ছবিগুলো ফাঁস হয়ে যাওয়ায় ম্যাগাজিনটি আগাম বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন এর প্রতিষ্ঠাতা হিউ হেফনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 04:52 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

লস অ্যাঞ্জেলেস, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্লেবয়’র জন্য তোলা হলিউডের অভিনেত্রী লিন্ডসে লোহানের বিবসনা ছবিগুলো ফাঁস হয়ে যাওয়ায় ম্যাগাজিনটি আগাম বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন এর প্রতিষ্ঠাতা হিউ হেফনার। শুক্রবার হেফনার এক টুইটার বার্তায় জানান, লোহানকে প্রচ্ছদ করে আসন্ন প্লেবয় ম্যাগাজিনটি আগামী সপ্তাহের শেষদিকে বাজারে আসবে। ওই বার্তায় হেফনার আরো জানান, মানুষের আগ্রহ এবং ইন্টারনেটে ছবি ফাঁস হয়ে যাওয়ায় লিন্ডসে লোহন সংখ্যাটি আমরা আগেভাগেই বাজারে ছাড়তে যাচ্ছি। অবশ্য সুনির্দিষ্ট কোনো তারিখ হেফনার উল্লেখ করেননি। কিন্তু প্লেবয়ের জন্য তোলা ছবিগুলো নিয়ে ১৫ ডিসেম্বর ‘দ্য এলিন ডিজেনার’স নামে এক টেলিভিশন টকশো’তে হাজির হওয়ার কথা রয়েছে লোহানের। আর তার আশেপাশের কোনো একটি তারিখেই প্লেবয় ম্যাগাজিন বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। এমন কি সেটি একই দিনেও হতে পারে। প্লেবয় ম্যাগাজিনের জন্য তোলা ছবিগুলোতে মেরিলিন মনরোর ভঙ্গিতে দেখা গেছে ২৫ বছর বয়সী এই হলিউডি তারকাকে। ইন্টারনেটে ফাঁস হওয়া ছবিগুলোর মধ্যে প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদের ছবিও রয়েছে। লিন্ডসে লোহান প্লেবয় ম্যাগাজিনের জানুয়ারি ও ফেব্র“য়ারি সংখ্যার জন্য বিবসনা হয়ে ছবি তুলেছেন। আর এর জন্য তিনি প্রায় ১০ লাখ ডলার পারিশ্রমিক নিয়েছেন। লিন্ডসের নগ্নছবিগুলো সম্পর্কে হেফনারের ভাষ্য, “মেরিলিন মনরোর ভঙ্গিতে বিবসনা হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন লিন্ডসে। ছবিগুলোতে দারুণভাবে নিজেকে মেলে ধরেছেন তিনি। আমার বিশ্বাস তার এই শৈল্পিক রূপে মুগ্ধ হবেন সবাই।” হলিউডের কিংবদন্তী অভিনেত্রী মেরিলিন মনরোর বিবসনা ছবি দিয়ে ১৯৫৩ সালে প্লেবয় ম্যাগাজিনের যাত্রা শুরু হয়। লিন্ডসে লোহানের ছবিগুলোও সেই আদলেই তোলা হয়েছে। সা¤প্রতিক বছরগুলোতে মাতাল হয়ে গাড়ি চালনা ও মাদকসম্পর্কিত বিভিন্ন অপরাধের কারণে আদালত পাড়া তার নিয়মিত যাতায়াতের ক্ষেত্রে পরিণত হয়। শাস্তির মুখোমুখিও হতে হয় তাকে। এসব কারণে তার ক্যারিয়ারে বেশ নেতিবাচক প্রভাব পড়ে। এখন দেখার বিষয় প্লেবয়’র হাত ধরে সেই অবস্থা কাটিয়ে উঠতে পারেন কিনা লোহান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩০ ঘ.