২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসবিসি’র রেকর্ড জরিমানা

বৃদ্ধ গ্রাহকাশ্রমের ব্যয় পরিশোধের জন্য অবৈধভাবে বিনিয়োগ বিক্রির অভিযোগে এইচএসবিসি’কে সোমবার রেকর্ড ১ কোটি ৫০ লাখ পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্যের অর্থনৈতিক সেবা নিয়ন্ত্রক সংস্থা (এফএসএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2011, 04:00 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

লন্ডন, ০৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বৃদ্ধ গ্রাহকাশ্রমের ব্যয় পরিশোধের জন্য অবৈধভাবে বিনিয়োগ বিক্রির অভিযোগে এইচএসবিসি’কে সোমবার রেকর্ড ১ কোটি ৫০ লাখ পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্যের অর্থনৈতিক সেবা নিয়ন্ত্রক সংস্থা (এফএসএ)। অর্থনৈতিক সেবা কর্তৃপক্ষ (এফএসএ) জানিয়েছে, ইউরোপের বৃহত্তম এ ব্যাংককে ‘মূলত দুর্গশাগ্রস্ত’ বয়স্ক গ্রাহকদের আরো ২ কোটি ৯৩ লাখ পাউন্ড ক্ষতিপূরণ দিতে হতে পারে। ওই গ্রাহকদের এইচএসবিসি’র এনএইচএফএ ভর্তুকি নিয়ে ভুল পরামর্শ দেওয়া হয়েছিল। কারণ গ্রাহদের বয়স এমন যে পাঁচ বছর মেয়াদী বিনিয়োগের মেয়াদ শেষ করার আগেই কারো কারো মৃত্যু হতে পারে। এফএসএ জানিয়েছে, এনএইচএফএ’র গ্রাহকদের গড় বয়স ৮৩। বন্ড বিক্রি করার সময় একজন গ্রাহকের বয়স ছিল ৯৪। অর্থনৈতিক সঙ্কটের কারণে ব্যাংকের ওপর জনগণের আস্থা কমে যাওয়ার এ সময়টিতেই এইচএসবিসি এ যাবৎকালের সবচেয়ে বেশি জরিমানার শিকার হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৪ঘ.