২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশোয়ারে স্থানীয় সরকারের দপ্তরে বোমা হামলা

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের পেশোয়ার শহরে স্থানীয় সরকারের দপ্তরে বোমা হামলা হয়েছে। ওই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 06:25 AM

Updated : 24 Aug 2022, 05:17 PM

পেশোয়ার, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের পেশোয়ার শহরে স্থানীয় সরকারের দপ্তরে বোমা হামলা হয়েছে। ওই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর জানা যায়নি। বৃহস্পতিবার ভোরে ওই হামলার ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। বিস্ফোরণে দপ্তর ভবনের এক পাশের দেওয়াল ধসে পড়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পাকিস্তান থেকে আফগানিস্তানে যাওয়ার পথে সবশেষ বড় শহর পেশোয়ার। শহরটিতে প্রায়ই তালেবানসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠী আত্মঘাতীসহ বিভিন্ন হামলা চালিয়ে থাকে। গত শুক্রবার রাতে ন্যাটোর হামলায় যেখানে ২৪ পাকিস্তানি সেনা নিহত হয় সেই মোহমান্দ এলাকাটিও পেশোয়ার থেকে খুব বেশি দূরে নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২১৯ ঘ.