২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হচ্ছেন বাগবো

আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট লর‌্যা বাগবোকে নেদারল্যান্ডে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হাজির করা হচ্ছে। এই প্রথম কোনো দেশের সাবেক প্রধানকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 08:31 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

আবিদজান, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট লর‌্যা বাগবোকে নেদারল্যান্ডে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হাজির করা হচ্ছে। এই প্রথম কোনো দেশের সাবেক প্রধানকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা হচ্ছে। বুধবার লর‌্যা বাগবোকে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা বলে আইভরি কোস্ট থেকে নেদারল্যান্ডে নেওয়া হয়। আইভরি কোস্টের ক্ষমতা হারানো পর থেকে দেশটির উত্তরাঞ্চলের করহগো এলাকায় গৃহবন্দি হয়ে ছিলেন বাগবো। মঙ্গলবার সেখান থেকে হেলিকপ্টারে করে তাকে অজ্ঞাত গন্তব্যে নিয়ে যাওয়া হয়। অজ্ঞাত সেই গন্তব্য থেকে তাকে হেগের উদ্দেশ্যে বিমানে তোলা হয় বলে আইভরি কোস্টের সেনা কর্মকর্তারা জানিয়েছেন। গত অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ আদালত বাগবোর বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ অন্যান্য অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। গত বছর নির্বাচনে পরাজিত হয়ে ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাগবো নির্বাচনে জয়ী আলাসানে ওয়াত্তারা কাছে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করলে আইভরি কোস্টে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। চার মাসব্যাপী ওই সংঘর্ষ চলাকালে বাগবো ও তার অনুসারীরা উল্লেখিত অপরাধ সংঘটিত করেন বলে অভিযোগ করা হয়। চার মাস সংঘর্ষ চলার পর ফ্রান্সের হস্তক্ষেপে বাগবো ক্ষমতাচ্যুত হলে সংঘর্ষের অবসান হয়। এরপর নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন আলাসানে ওয়াত্তারা। আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট বাগবো ছাড়াও সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিরুদ্ধেও আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২৭ ঘ.