কায়রো, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরের রাজধানী কায়রোয় বিক্ষোভকারীরা তাহরির স্কয়ার দখলের পর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ রোববার দ্বিতীয় দিনে গড়িয়েছে।
পাথর ছুড়তে ছুড়তে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দিকে এগুতে থাকা বিক্ষোভকারীদের টিয়ার গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
শনিবার রাতভর ভয়াবহ সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটার পর রোববার পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে বিক্ষিপ্ত সহিংসতা হয়েছে। তাহরির স্কয়ারে এখনো অবস্থান করছে ৫ হাজারেরও বেশি বিক্ষোভকারী। অনেকেই দাবি আদায় না হওয়া পর্যন্ত স্কয়ার ছেড়ে না যাওয়ার অটল রয়েছে।
শনিবারের সংঘর্ষে নিহত হয়েছে দুজন, আহতের সংখ্যা কয়েকশ।
গণআন্দোলনে হোসনি মুবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর জাতীয় নির্বাচনের আগে শনিবারই সবচেয়ে বড় সংঘাত হয়েছে। তাহরির স্কয়ারসহ কয়েকটি স্থানে শুক্রবার থেকে বিক্ষোভ চলছে।
এ বছরের শুরুতে প্রবল গণআন্দোলনে মুবারকের পতন হলে সামরিক কর্মকর্তারাই অন্তর্বর্তী শাসক হিসেবে আফ্রিকার এ দেশ পরিচালনায় রয়েছেন। নির্বাচন দিয়ে তাদের সরে যাওয়ার দাবিতে সেনাশাসকের বিরুদ্ধে ফুঁসে উঠছে জনতা।
রাজধানী কায়রোর তাহরির স্কয়ারের পাশাপাশি দুটি শহরে বিক্ষোভ চলছে। পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দিতে কাঁদানে গ্যাস ছুড়লে সংঘাত বেধে যায়। এরপর পুলিশ রবার বুলেট ছুড়লে সহিংসতা আরো বাড়ে।
গত ফেব্র"য়ারির হোসনি মুবারকবিরোধী বিক্ষোভের মতো জনতা এবারও তাহরির স্কয়ার নিয়ন্ত্রণে রেখেছে। তারা ¯ে¬াগান দিচ্ছে- 'আমরা দুর্নীতিপরায়ণ সরকার কিংবা সেনাশাসন কোনোটিই চাই না'।
মিসরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা (এমইএনএ) জানায়, সংঘাতে আহত হয়েছে ৬৭৮ জন। এর মধ্যে কায়রোয় এক যুবক এবং আলেকজান্দ্রিয়ায় অন্য এক জন নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৩ ঘ.
bdnews24