২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আইএইএর উদ্বেগ

ইরান পরমাণু কর্মসূচি জোরদার করেছে- এমন সন্দেহ ঘনীভূত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 06:58 AM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ভিয়েনা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান পরমাণু কর্মসূচি জোরদার করেছে- এমন সন্দেহ ঘনীভূত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। অবশ্য ইরান বলছে, এ কর্মসূচি এগিয়ে নেওয়ার ব্যাপারে তারা সংকল্পবদ্ধ। শুক্রবার আইএইএর ৩৫ সদস্যের পরিষদে অধিকাংশের ভোটে পাস হওয়া ওই প্রস্তাবে বলা হয়েছে ইরান পরমাণু কর্মসূচিতে কতোটুকু সক্ষমতা অর্জন করেছে, তা তাদের স্পষ্ট করতে হবে। তবে এ ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। গত সপ্তাহে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, ইরান পারমাণবিক বোমা তৈরির নকশা করছে। এই পরিপ্রেক্ষিতে আইএইএর পক্ষ থেকে এই প্রস্তাব পাস করা হলো। আইএইএতে ইরানের প্রতিনিধি আলী আসগর সোলতানিহে এই প্রস্তাবকে দুঃখজনক ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করে বলেন, "আমরা আমাদের কাজ আগের মতোই অব্যাহত রাখব।" এদিকে যুক্তরাষ্ট্র ইরানের পেট্রোলিয়াম শিল্পের ওপর নিণেধাজ্ঞা জারির পরিকল্পনার কথা জানিয়ে বলেছে, আগামী সোমবারই এ ব্যাপারে ঘোষণা আসতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জেকে/১২৪৫ ঘ.