২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া সফরে ওবামা

নিরাপত্তা সম্পর্ক জোরদারে অস্ট্রেলিয়া সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম অস্ট্রেলিয়া গেলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 06:55 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

অস্ট্রেলিয়া, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তা সম্পর্ক জোরদারে অস্ট্রেলিয়া সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম অস্ট্রেলিয়া গেলেন তিনি। অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সহযোগিতার ৬০ বছর পূর্তিতে ওবামা এ সফর করছেন। ব্যস্ততার কারণে এর আগে তিনি দু'বার অস্ট্রেলিয়া সফর বাতিল করেন। বুধবার ওবামা রাজধানী ক্যানবেরায় পৌঁছালে তাকে স্বাগত জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। সফরকালে গিলার্ডের সঙ্গে বৈঠক করা ছাড়াও বৃহস্পতিবার পার্লামেন্টে ভাষণ দেবেন ওবামা। তারপর সামরিক ঘাঁটি পরিদর্শন করতে ডারউইন যাবেন তিনি। এ সফরে দু'দেশ সামরিক সহযোগিতা আরো বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। ডারউইন পরিদর্শনকালে ওবামা মার্কিন মেরিন বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া এবং অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর সঙ্গে দেশেটির উত্তরাঞ্চলীয় উপকূলে আরো যৌথ মহড়া অনুষ্ঠানের পরিকল্পনা ঘোষণা করতে পারেন। ওবামার প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, অস্ট্রেলিয়ায় স্থায়ী মার্কিন সামরিক ঘাঁটি গাড়া নিয়ে চুক্তি করার পরিকল্পনা তাদের নেই। কিন্তু দক্ষিণ চীন সাগরে আরো বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার লক্ষে যুক্তরাষ্ট্র দেশটিতে সামরিকভাবে আরো সক্রিয় হতে চায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২২৬ঘ.