বেইজিং, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রেলসেতু নির্মাণে ঠিকাদারদের নিুমানের, এমনকি বাতিল হয়ে যাওয়া মালামাল ব্যবহারের অনুমোদন দেয়ায় ১০ রেল কর্মকর্তাকে বরখাস্ত করেছে চীনের রেল মন্ত্রণালয়।
সোমবার চীনের রাষ্ট্রিয় গণমাধ্যম এ খবর জানায়।
গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, রোববার অন্তত ১০ কর্মকর্তাকে বরখাস্ত করা ছাড়াও জিলিন প্রদেশের রেলওয়ে কর্তৃপক্ষকে জরিমানা এবং রেল লাইনের ১৬টি স্তম্ভ ও দুটি রেলসেতু পুননির্মাণের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
দৈনিক চায়না জানায়, উত্তরপূর্ব চীনের জিলিন প্রদেশে ২শ ৩০ কোটি ইউয়ানের (৩৬ কোটি ৩০ লাখ ডলার) ওই প্রকল্পের মূল ঠিকাদার চায়না রেলওয়ে ৯নং গ্র"প কোম্পানি গত অক্টোবরে অযোগ্য কয়েকটি প্রতিষ্ঠানকে অবৈধভাবে সাবকন্ট্রাক্ট দেয়।
ওই প্রকল্পের রেলসেতু নির্মাণে নিয়োজিত শ্রমিকদের দলপ্রধান ছিলো এক প্রাক্তণ বাবুর্চি। তারা সেতু নির্মাণে কংক্রিটের বদলে নুড়ি, পাথর ও 'বাতিল' মালামাল ব্যবহার করে।
চলতি বছর জুলাইয়ে চীনের জিলিন প্রদেশে একটি উচ্চগতিসম্পন্ন রেল দুর্ঘটনায় ৪০ জন নিহত এবং কয়েকশ' মানুষ আহত হয়।
এরপর জনসাধারণের ক্ষোভের মুখে রেলওয়ের প্রকল্প অনুমোদন দেওয়া স্থগিত করে নিরাপত্তা অনুসন্ধান চালানোর ঘোষণা দেয় সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/এলকিউ/১৯৫১ঘ.
bdnews24