২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিপাবলিকান মনোনয়নে এগিয়ে রোমনি

যুক্তরাষ্ট্রে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়ে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে মিট রোমনির সমর্থন ক্রমশই বাড়ছে। রয়টার্স ও ইপোসোসের জরিপ অনুযায়ী, দলের প্রায় অর্ধেক ভোটারই তাকে প্রার্থী হিসেবে চাইছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ওয়াশিংটন, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়ে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে মিট রোমনির সমর্থন ক্রমশই বাড়ছে। রয়টার্স ও ইপোসোসের জরিপ অনুযায়ী, দলের প্রায় অর্ধেক ভোটারই তাকে প্রার্থী হিসেবে চাইছে। রোমনি ম্যাসাচুসেটস রাজ্যের সাবেক গভর্নর। এছাড়া তিনি বেইন ক্যাপিটাল ফার্মের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যেই ২৮ শতাংশ রিপাবলিকান তাকে সমর্থন জানিয়েছেন। ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়েও তিনি অংশ নিয়েছিলেন। ১০-১১ নভেম্বর পরিচালিত জরিপে রোমনি তার নিকট প্রতিদ্বন্দ্বী হারম্যান কেইনের তুলনায় শতকরা ৮ পয়েন্টে এগিয়ে আছেন। ৭-৮ নভেম্বর পরিচালিত জরিপে তিনি পেয়েছিলেন শতকরা ৫ পয়েন্ট সমর্থন। অর্থাৎ, তার সমর্থন ক্রমশ বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রোমনিই হবেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডেমোক্রেট বারাক ওবামার প্রতিদ্বন্দ্বী। জরিপ অনুযায়ী, রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়নের দৌড়ে দ্বিতীয় অবস্থানে আছেন সাবেক বিজনেস এক্সেকিউটিভ হেরমান কেইন এবং তৃতীয় অবস্থানে আছেন নিউ গিংরিচ। ১৯৯০ এর দশকের মাঝামাঝি সময়ে যিনি ছিলেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার। রোমনির বিকল্প হিসাবে কনজারভেটিভদের মধ্যে গিংরিচ জনপ্রিয়তা পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪১ঘ.