২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে বিশ্বের সবচেয়ে বড় হলুদ হীরা

'সানড্রপ' বা 'সূর্যবিন্দু' নামে পরিচিত বিশ্বের সবচেয়ে বড় হলুদ হীরাটি নিলামে তোলা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 10:37 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

জেনেভা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ 'সানড্রপ' বা 'সূর্যবিন্দু' নামে পরিচিত বিশ্বের সবচেয়ে বড় হলুদ হীরাটি নিলামে তোলা হচ্ছে। নাশপাতি আকৃতির হলুদ রঙের বিভিন্ন শেডের নয়নাভিরাম জলজ্বলে এ হীরাটির ওজন ১শ ১০ ক্যারেট। বিশ্ববিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সথবি এ হীরা নিলামে তুলছে। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ১৫ নভেম্বর হীরাটি নিলাম হবে। এর দাম ১ কোটি ১০ লাখ ডলার থেকে ১ কোটি ৫০ লাখ ডলারে উঠবে বলে ধারণা করছে সথবি। সুইজারল্যান্ড সথবির কো-চেয়ারম্যান ডেভিড বেনেট বলেন, "গত বছর জেনেভায় এ সময়টাতে আমরা ৪ কোটি ৬০ লাখ ডলারে একটি হীরা বিক্রি করেছিলাম। জেনেভায় বিরল রঙের গুরুত্বপূর্ণ হীরা কেনার লোক রয়েছে। আর এ হীরাটিও অন্যতম বিরল রঙের হীরা।" সূর্যবিন্দু (সানড্রপ) নামের বিরল এ হলুদ হীরা গত বছর দক্ষিণ আফ্রিকার খনিতে পাওয়া যায়। ১শ' ক্যারেটের বেশি ওজনের হীরা অত্যন্ত দু®প্রাপ্য। আর ১১০ ক্যারেটের এ হীরাটির বিশেষ হলুদ রং একে আরো অনন্য করে তুলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এবি/১৬২৭ঘ.