২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে পণ্য আমদানি বাড়াচ্ছে পাকিস্তান

ভারতের সঙ্গে বাণিজ্য স্বাভাবিক করতে পণ্য আমদানি বাড়াচ্ছে পাকিস্তান। এ লক্ষ্যে ১২ টি ভারতীয় পণ্য আমদানির ওপর থেকে বাধা-নিষেধ তুলে নেওয়া হয়েছে বলে শনিবার জানিয়েছেন পাকিস্তানের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ইসলামাবাদ, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভারতের সঙ্গে বাণিজ্য স্বাভাবিক করতে পণ্য আমদানি বাড়াচ্ছে পাকিস্তান। এ লক্ষ্যে ১২ টি ভারতীয় পণ্য আমদানির ওপর থেকে বাধা-নিষেধ তুলে নেওয়া হয়েছে বলে শনিবার জানিয়েছেন পাকিস্তানের কর্মকর্তারা। দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক বিরোধ বিশেষ করে কাশ্মীর নিয়ে বিরোধিতার কারণে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের প্রসার ঘটানোয় আগ্রহ দেখা যায়নি। কিন্তু স¤প্রতি দু'দেশের মধ্যে সম্পর্ক উষ্ণ হতে থাকায় দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছে উভয়ই। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এ দুটি দেশের বন্ধুভাবাপন্ন সম্পর্ককে গুরুত্বের সঙ্গেই দেখা হয়ে থাকে। পাকিস্তান গত সপ্তাহে বলেছে, দ্বিপক্ষীয় বাণিজ্য স্বাভাবিক করতে বাধা-নিষেধের অবসান ঘটানোর মধ্য দিয়ে ভারতকে সর্বোচ্চ-সুবিধাপ্রাপ্ত দেশের (এমফএন) মর্যাদা দেওয়া হবে। ভারত ১৯৯৬ সালেই পাকিস্তানকে ওই মর্যাদা দিয়েছে। স¤প্রতি পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় ভারত থেকে আরো বেশি পণ্য আমদানির অনুমতি দেয়ার জন্য অর্থনীতি বিষয়ক সর্বোচ্চ নীতি নির্ধারক 'অর্থনৈতিক সমন্বয় কমিটি'কে (ইসিসি) অনুরোধ জানায়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, "ইসিসি শুক্রবার বৈঠক করেছে এবং ভারত থেকে আমদানিযোগ্য পণ্যের তালিকায় আরো ১২টি পণ্য অন্তর্ভুক্ত করেছে।" আরেক কর্মকর্তা জানান, এসব পণ্যের মধ্যে রয়েছে চামড়া ও বস্ত্র শিল্পের কাঁচামাল ও মেশিনারি। দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর উপায় খুঁজতে দুদেশের ঊর্ধ্বতন বাণিজ্য কর্মকর্তারা আগামী সপ্তাহের শুরুতে নয়াদিল্লিতে বৈঠকে বসার প্রস্তুতি নেওয়ার সময়টিতে পাকিস্তান এ সিদ্ধান্ত নিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮২৫ঘ.