২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইরানকে অবশ্যই পরমাণু প্রতিবেদনের জবাব দিতে হবে'

ইরান পরমাণু বোমার নকশা নিয়ে কাজ করছে, জাতিসংঘ পরমাণু সংস্থার প্রকাশিত এমন প্রতিবেদনের বিষয়ে দেশটিকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 09:02 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

হনলুলু, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান পরমাণু বোমার নকশা নিয়ে কাজ করছে, জাতিসংঘ পরমাণু সংস্থার প্রকাশিত এমন প্রতিবেদনের বিষয়ে দেশটিকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের রাজধানী হনলুলুতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্রগুলোর মন্ত্রী পর্যায়ের এক শীর্ষ সম্মেলন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। স¤প্রতি জাতিসংঘের পরমাণু শক্তি বিষয়ক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের এক ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়, ইরান পরমাণু বোমা তৈরির দ্বার প্রান্তে আছে এবং বোমার নকশা প্রণয়নে গোপন গবেষণা চালিয়ে যাচ্ছে। এরপরই বিষয়টি নিয়ে পশ্চিমা বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর ইরানে সম্ভাব্য ইসরায়েলি হামলার বিষয়ে জোর অনুমান প্রকাশ করতে শুরু করে ইসরায়েলি গণমাধ্যম। ইরানে সম্ভাব্য পশ্চিমা হস্তক্ষেপের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে ওঠে বিশ্ববাসী। এমন পরিস্থিতিতেই হিলারি এ বিষয়ে ইরানের ব্যাখ্যা দাবি করলেন। "প্রতিবেদনে যে বিষয়টি উত্থাপিত হয়েছে, আমরা প্রত্যাশা করি, আসছে দিনগুলোতে ইরান সেটির যথোচিত জবাব দেবে," বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইরানের কাছে ব্যাখ্যা দাবি করার পাশাপাশি এসময় তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের প্রতি আন্দোলনকারীদের ওপর সহিংস দমনপীড়ন বন্ধ করে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোরও আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এবি/১৪৫৯ ঘ.