টোকিও, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাসপাতালে চিকিৎসাধীন জাপানের সম্রাট আকিহিতোকে শুক্রবার ছেড়ে দেওয়ার কথা থাকলেও সম্পূর্ণ নিরাময় না হওয়ায় তাকে কমপক্ষে আরো একদিন সেখানে থাকতে হচ্ছে।
রোববার ব্রঙ্কিয়াল ইনফেকশনজনিত কারণে সম্রাট আকিহিতোকে হাসপাতালে ভর্তি করা হয়।
আকিহিতো আগামী মাসে ৭৮ বছরে পা রাখবেন। শুক্রবারে তার প্রাসাদে ফিরে যাবার কথা থাকলেও তার গায়ের তাপমাত্রা ও কাশি বেড়ে যাওয়ায় তাকে আরো একদিন বা এর বেশি সময় ইউনিভার্সিটি অব টোকিও হসপিটাল এ থাকতে হবে।
১৯৮৯ সালে পিতা হিরোহিতোর মৃত্যুর পর আকিহিতোর সম্রাটের পদ গ্রহণ করেন। গত দুই দশকে তিনি সম্রাটের পরিবার ও দেশের জনগণের মধ্যকার দূরত্ব দূর করে তার দায়িত্ব পালন করেছেন।
পাঁচ দিনের ব্যবধানে জাপানের উত্তর-পূর্বাঞ্চলে এ বছরের মার্চ মাসে সুনামি এবং ভূমিকম্পের সময় আকিহিতো একটি বিরল টেলিভাইসড অ্যাড্রেস তৈরি করেছিলেন। এপ্রিল মাসে তিনি সম্রাজ্ঞী মিচিকোকে সঙ্গে করে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
২০০৩ সালে প্রস্টেট ক্যান্সারের কারণে আকিহিতোর অস্ত্রোপচার হয়েছিল। ২০০৮ সালের শেষ দিকে তিনি অনিয়মিত পালস এবং পাকস্থলীতে রক্তক্ষরণজনিত সমস্যাতেও ভুগেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/সিআর/১৫৩২ ঘ.
bdnews24