সান ফ্রান্সিসকো, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্মার্টফোন ও ট্যাবলেট পিসিতে নিজেদের সেবা বাড়ানোর লক্ষ্যে সান ফ্রান্সিসকো থেকে মোবাইল প্রযুক্তিবিদ নিয়েছে সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুক।
মঙ্গলবার ফেইসবুকের মুখপাত্র জনি ট জানান, তারা স্ট্রোব কর্পোরেশন থেকে এসব মোবাইল প্রযুক্তিবিদের নিয়োগ সম্মন্ন করেছে। তবে এ চুক্তির মধ্যে স্ট্রোবের কোনো প্রযুক্তি অন্তর্ভুক্ত নয় বলেও তিনি জানান।
এ বিবৃতিতে কোম্পানি থেকে বলা হয়েছে, "স্ট্রোবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী চার্লস জলি আমাদের মোবাইল ইঞ্জিনিয়ারিং টিমে যোগ দেবেন এবং সন্দেহাতীতভাবে স্টোব টিম ফেইসবুকে যে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন আমরা তার অপেক্ষায় রয়েছি।"
তবে এ চুক্তির অর্থনৈতিক শর্তগুলো এবং স্ট্রোবের কতজন কর্মী ফেইসবুকে যোগ দিচ্ছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
তবে স্ট্রোবের ওয়েবসাইটে ব্যবস্থাপনাসহ ১৫জন কর্মী যাওয়ার কথা জানানো হয়েছে।
বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকের ব্যবহারকারীর সংখ্যা ৮০ কোটিরও বেশি। স¤প্রতি সাইটটি মোবাইলে নিজেদের সেবা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। এর আওতায় গত মাসে অ্যাপলের আইপ্যাডে ফেইসবুক ব্যবহারের দীর্ঘ প্রতীক্ষিত অ্যাপ্লিকেশন প্রকাশ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২৫ ঘ.
bdnews24