২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু কর্মসূচির নিন্দায় ওবামা

ইরানের পরমাণু কর্মসূচির নিন্দা জানিয়ে এর ওপর আন্তর্জাতিক চাপ আরো বাড়ানো দরকার বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ফ্রান্স, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরানের পরমাণু কর্মসূচির নিন্দা জানিয়ে এর ওপর আন্তর্জাতিক চাপ আরো বাড়ানো দরকার বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। কান এর জি-২০ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে ওবামা ইরানের পরমাণূ কর্মসূচির ওপর অন্তর্জাতিক চাপ জোরদারের আহ্বান জানান। সেইসঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সন্দেহ দূর করতে ইরানের যা যা করণীয় তা করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি। ইরানের এ কর্মসূচিকে এখনো বিশ্বের জন্য 'হুমকি' আখ্যা দেন তিনি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি ওবামা জি-২০'র আলোচ্যসূচি সম্পর্কে বলেন, আলোচনায় প্রাধান্য পাবে ইউরোজোনের সঙ্কট সমাধানের বিষয়টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৫ঘ.