২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈফ আল ইসলাম পালিয়ে যেতে পারেন: আইসিসি

লিবিয়ার নিহত সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাঈফ আল ইসলাম ভারাটে সেনাদের সহায়তায় দেশ ছেড়ে পালাতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 10:44 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার নিহত সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাঈফ আল ইসলাম ভারাটে সেনাদের সহায়তায় দেশ ছেড়ে পালাতে পারেন। তার পালানোর চেষ্টার খবর এখনো পাওয়া যা"েছ বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌসুলি লুইস মরেনো ওকাম্পো। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক বিবৃতিতে ওকাম্পো সাঈফের পালিয়ে যাওয়ার পরিকল্পনা নস্যাৎ করার জন্য অন্যান্য দেশগুলোকে আহ্বান জানিয়েছেন। আইসিসি সাঈফ আল ইসলামের সঙ্গে যোগাযোগ করে তার আত্মসমর্পণের বিষয়টি সুরাহা করার চেষ্টা করছে। যুদ্ধাপরাধের জন্য সাঈফের বির"দ্ধে আইসিসি'র গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। ওকাম্পো জানান, তিনি ন্যাটোসহ লিবিয়ার অন্তর্র্বতী সরকারের বাহিনী এবং গাদ্দাফিপন্থি সেনাদের যুদ্ধাপরাধের অভিযোগ খতিয়ে দেখছেন। গব অপরাধের অভিযোগই নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। হত্যা ও নিপীড়নের অভিযোগে আইসিসি সাঈফ আল ইসলামের বির"দ্ধে গত জুনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কিন্তু সাঈফ অনেক দিন থেকেই পলাতক। ২০ অক্টোবরে তার বাবা লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর থেকে আইসিসি সাঈফকে গ্রেপ্তার করার চেষ্টায় আছে। তথ্যপ্রমাণে দেখা গেছে ফ্রেবুয়ারিতে লিবিয়ার বিভিন্ন শহরে বেসামরিক নাগরিকদের ওপর গাদ্দাফির নিরাপত্তা বাহিনীর চালানো হামলায় সাঈফ আল ইসলামের বড় ধরনের ভূমিকা ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৬৩৯ঘ.