২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ইসরায়েল

ইসরায়েল বুধবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ইসরায়েলি বেতার এ খবর দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 03:43 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

জেরুজালেম, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñইসরায়েল বুধবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ইসরায়েলি বেতার এ খবর দিয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল বুধবার পালমাচিম ঘাঁটি থেকে রকেট প্রচালন পদ্ধতির পরীক্ষা চালিয়েছে। কী ধরনের রকেট পরীক্ষা চালানো হয়েছে বিবৃতিতে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে ইসরায়েলের হারেজ পত্রিকা বলেছে, নতুন ধরনের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। অনেক দিন আগে থেকেই এ পরীক্ষা চালানোর পরিকল্পনা ছিলো বলে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রণালয়। ইসরায়েল এর আগে ২০০৮ সালে সফল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। আর এখন ইরানের পরামাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে- এমন জল্পনার মধ্যে নতুন করে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১৩১ঘ.