২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে প্রাণহানি ১৩

অক্টোবর মাসের বিরল তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে অন্তত ১৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বন্ধ হয়ে গেছে স্কুল, বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ, উপড়ে গেছে গাছ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 01:12 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

বোস্টন, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ অক্টোবর মাসের বিরল তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে অন্তত ১৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বন্ধ হয়ে গেছে স্কুল, বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ, উপড়ে গেছে গাছ। ওয়েস্ট ভার্জিনিয়া থেকে মেইনের দিকে বয়ে যাওয়া তুষারঝড়ে শনি ও রোববার দু'দিনে মৃতের সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে। ম্যাসাচুসেটসের পেরুতে ৩২ ইঞ্চি পুরু বরফ জমেছে বলে জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। তুষারঝড়ের কারণে হ্যালোইনের অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে প্রায় ১৬ লাখ মানুষ। ওদিকে, কর্তৃপক্ষ নিউ ইয়র্কে অবস্থান নেয়া ওয়ালস্ট্রীট বিরোধী বিক্ষোভকারীদের জেনারেটর কেড়ে নেয়ায় তুষারপাত থেকে শুকনো ও উষ্ণ থাকার জন্য তাদের লড়াই করতে হচ্ছে। ম্যাসাচুসেটস, কানেকটিকাট, নিউ জার্সি ও অন্যান্য রাজ্যে বিদ্যুৎসংযোগ স্বাভাবিক হতে এখনো কয়েক দিন লেগে যাবে বলেই মনে করা হচ্ছে। তুষারঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কানেকটিকাট। সেখানে বরফের কারণে বন্ধ হয়ে গেছে ১শ টি রাস্তা। আরো দু শো টি রাস্তা আংশিক বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন কানেকটিকাটের মেয়র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯০৭ঘ.