২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ হত্যা বন্ধ কর, সিরিয়ার প্রতি আরব লিগ

সিরিয়ায় চলমান বিক্ষোভে নিয়মিত ভাবে বেসামরিক জনগণ হত্যার সমালোচনা করে দেশটির সরকারের কাছে 'জরুরি বার্তা' পাঠিয়েছে আরব লিগ। ওই বার্তায় তারা জানিয়েছে, দেশটিতে অবশ্যই সাধারণ মানুষ হত্যা বন্ধ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 05:05 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

দামেস্ক, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় চলমান বিক্ষোভে নিয়মিত ভাবে বেসামরিক জনগণ হত্যার সমালোচনা করে দেশটির সরকারের কাছে 'জরুরি বার্তা' পাঠিয়েছে আরব লিগ। ওই বার্তায় তারা জানিয়েছে, দেশটিতে অবশ্যই সাধারণ মানুষ হত্যা বন্ধ করতে হবে। একইসঙ্গে বেসামরিক লোকজনকে রক্ষায় 'প্রয়োজনীয় পদক্ষেপ' গ্রহণের আহ্বানও জানিয়েছে সিরিয়া সংকট বিষয়ে আরব লিগের মন্ত্রিপরিষদ কমিটি। শুক্রবার এক বিবৃতিতে তারা একথা জানায়। এতে বলা হয়, সংকট নিরসনের চেষ্টা চালাতে রোববার এ কমিটি কাতারে সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বুধবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে আরব লিগের মন্ত্রীরা 'বন্ধুত্বপূর্ণ' আলোচনা করেছেন বলেও বিবৃতিতে বলা হয়। এদিকে বিক্ষোভকারীরা জানান, দেশটিতে কমপক্ষে ৩৭ বিক্ষোভকারীর মৃত্যুর পর আরব লিগ এ আহ্বান জানিয়েছে। উড্ডয়ন নিষিদ্ধ এলাকা ঘোষণার দাবি জানানোর পর হমস ও হামা এলাকায় বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটেছে বলেও জানান তারা। চলতি বছরের মার্চে দেশটিতে প্রেসিডেন্ট আসাদবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর এ পর্যন্ত তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। শুক্রবার সিরিয়ার বিক্ষোভকারীরা দমনপীড়ন থেকে রক্ষা পেতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানায়। সা¤প্রদায়িক দাঙ্গা সৃষ্টিতে সশস্ত্র সন্ত্রাসী ও বিদেশি চরমপন্থীরা এ দাঙ্গায় ইন্ধন দিচ্ছে বলে প্রেসিডেন্ট আসাদ অভিযোগ করেন। আর দেশটিতে বিদেশি সাংবাদিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে প্রকৃতপক্ষে কি ঘটছে সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া সম্ভব হচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৪৫ ঘ.