আম্মান, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়া থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা উদ্বেগের কারণে প্রত্যাহার করা হয়েছে রাষ্ট্রদূত রবার্ট ফোর্ডকে।
সোমবার কূটনীতিকরা জানান, সিরিয়ার বিক্ষোভকারীদের সঙ্গে ফোর্ডের যোগাযোগ থাকায় দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থকরা মার্কিন দূতবাসসহ তার বাসভবনে হামলা চালানোয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।
ফলে শনিবার রাষ্ট্রদূত রবার্ট ফোর্ড সিরিয়া ছেড়ে গেছেন বলে জানিয়েছেন পশ্চিমা কূটনীতিকরা।
নাম প্রকাশ না করার শর্তে এক কূটনীতিক বলেন, "স¤প্রতি রাষ্ট্রীয় গণমাধ্যমে ফোর্ডের বিরুদ্ধে অতিরঞ্জিত খবর প্রকাশ পাচ্ছিল। শনিবার তিনি সিরিয়া ছাড়েন।"
তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে মার্কিন দূতাবাস থেকে নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের প্রবীণ কূটনীতিক ফোর্ডের সঙ্গে বিক্ষোভকারীদের সম্পর্ক সিরিয়ার শাসকদের ক্ষুব্ধ করেছে। এছাড়া পশ্চিমা কূটনীতিকদের ওপর রাজধানী দামেস্কর বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা অমান্য করে দক্ষিণাঞ্চলে দেরা প্রদেশ সফরেও গিয়েছিলেন তিনি।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বেশ কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে। আসাদ বাহিনী বিক্ষোভকারীদের ওপর ব্যাপক দমনাভিযান চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭১৭ঘ.
bdnews24