২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি সিংহাসনের নতুন উত্তরাধিকারী প্রিন্স নায়েফ

সৌদি যুবরাজ সুলতান বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যুর পর প্রিন্স নায়েফ সিংহাসনের নতুন উত্তরাধিকারী হবেন বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 10:33 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

দুবাই, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সৌদি যুবরাজ সুলতান বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যুর পর প্রিন্স নায়েফ সিংহাসনের নতুন উত্তরাধিকারী হবেন বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন কোলন ক্যান্সারে ভুগে শনিবার মারা যান রাজসিংহাসনে আরোহণের অপেক্ষায় থাকা যুবরাজ সুলতান। ফলে সিংহাসনে বসার পথ সুগম হয় নায়েফের। নায়েফ ১৯৭৫ সাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তাছাড়া, বর্তমান বাদশাহ আব্দুল্লাহ দীর্ঘদিন থেকে অসুস্থ থাকায় তার অবর্তমানে রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণের দায়িত্ব ভালোভাবেই পালন করে আসছেন নায়েফ। ফলে বিশেষজ্ঞরা বলছেন, নায়েফই হবেন পরবর্তী যুবরাজ। কেননা এর আগে প্রিন্স সুলতানের পর নায়েফ সৌদি বাদশাহ হবেন এমন আভাস দিয়ে ২০০৯ সালে তাকে দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছিলো। উত্তরাধিকারের পথে দ্বিতীয় পছন্দের ব্যক্তিকেই সাধারণত এই পদটি দেওয়া হয়ে থাকে। প্রিন্স নায়েফ প্রয়াত যুবরাজ সুলতানের ভাই। সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ ওরফে ইবনে সৌদের ছেলে এবং প্রভাবশালী সৌদারি সেভেন পরিবারের সদস্য। ইবনে সৌদের সবচেয়ে প্রভাবশালী স্ত্রী হাসা বিনতে আহমাদ আল-সৌদারির ছেলেরা সৌদারি সেভেন নামে পরিচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২৮ঘ.