২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ের মা হলেন কার্লা ব্রুনি

ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির স্ত্রী, ফ্রার্স্ট লেডি কার্লা ব্রুনি প্যারিসের একটি ক্লিনিকে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 03:31 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির স্ত্রী, ফ্রার্স্ট লেডি কার্লা ব্রুনি প্যারিসের একটি ক্লিনিকে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বুধবার ব্রুনির সন্তান জন্মদানের খবর পেয়ে লা মুয়েত্তি নামে প্যারিসের ওই ক্লিনিকের সামনে অনেক মানুষ ভিড় করে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তির বরাত দিয়ে বিবিসি জানায়, শিশুর জন্ম হওয়ার কয়েক ঘন্টা পর প্রেসিডেন্ট সারকোজি ওই ক্লিনিকে আসেন। কিন্তু তিনি বেশি সময় সেখানে অবস্থান করেন নি। ওই ক্লিনিক থেকেই ইউরো জোনের ব্যয় সংকোচন সমস্যা নিয়ে আলোজনার জন্য জার্মানি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যান সারকোজি। ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রুনি সন্তান ধারণের পর থেকে সংবাদমাধ্যমগুলোর আগ্রহের কেন্দ্রে চলে আসলেও এ বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষার চেষ্টা করা হয়। ইতোমধ্যে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে জানানো হয়েছে, সন্তান জন্মগ্রহণের বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হবে না, কেননা গর্ভধারণ একটি ব্যক্তিগত বিষয়। সারকোজি ও ব্র"নির প্রণয়কালীন এক ছেলে সন্তানের জন্ম হয়। তবে বিবাহিত দম্পতি হিসেবে এটিই তাদের প্রথম সন্তান। প্রেসিডেন্ট সারকোজি আগেও বিয়ে করেছিলেন। ওই স্ত্রীর সাথে দাম্পত্যজীবনে তার তিনটি ছেলে সন্তান রয়েছে। ফ্রান্সের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ৮ টায় (বাংলাদেশ সময় রাত ১২ টা) সারকোজি-ব্র"নির কন্যাশিশু জন্ম গ্রহণ করে। কিন্তু বিস্তারিত আর কিছু তারা জানায় নি। ২০০৮ সালে প্রেসিডেন্ট সারকোজি ও ব্র"নি বিয়ে করেন। সারকোজিই ফ্রান্সের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট যিনি ক্ষমতায় থাকাকালীন স্ত্রীকে ডিভোর্স দেন এবং পুনরায় নতুন বিয়ে বন্ধনে আবদ্ধ হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৮৫২ ঘ.